ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে- সেনাপ্রধান

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৫:৫২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৫:৫২:২০ অপরাহ্ন
দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে- সেনাপ্রধান দেশ গঠনে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে- সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে দেশের উন্নয়নে সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রবিবার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামানকে কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়। পরে তিনি কোরের বিভিন্ন অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতি, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

সেনাপ্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি আরও বলেন, দেশ ও জাতি গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের অবদান গৌরবের, যা অনুপ্রেরণা জোগায়। এ সময় তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোর অব ইঞ্জিনিয়ার্সের নিষ্ঠা ও সাফল্যেরও উচ্চ প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, বিআইআইএসএসের মহাপরিচালক, চিফ কনসালটেন্ট জেনারেল, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার, বিভিন্ন ইউনিটের অধিনায়করা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম