ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

'পাসুরি' থেকে 'ইনসিকিওরিটি' প্রজেক্ট

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৪:১৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৪:১৪:২০ অপরাহ্ন
'পাসুরি' থেকে 'ইনসিকিওরিটি' প্রজেক্ট ছবি: সংগৃহীত
শ্রোতাদের বিশেষভাবে নজর কেড়েছেন পাক সংগীতশিল্পী শে গিল। বছর কয়েক আগে কোক স্টুডিও পাকিস্তান থেকে 'পাসুরি' রিলিজ হওয়ার পরে খ্যাতির চূড়ায় চলে যান তিনি। তিনি আসলে গায়িকা নয় একজন অর্থনীতিবিদ হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন। কিন্তু এক 'পাসুরি' গানেই বদলে যায় তার ক্যারিয়ার।

এই গানটি তাকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা এনে দেয়। সম্প্রতি এই শিল্পীর একটি একক গান প্রকাশ পেয়েছে যার নাম 'ইনসিকিওরিটি' যা বেশ সাড়া ফেলেছে শ্রোতামহলে। সে থেকে ফের আলোচনায় এসেছেন এই গায়িকা। 

ইনসিকিওরিটি গানের প্রজেক্ট চলাকালে গায়িকাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। নিজের কাজ প্রসঙ্গে শে গিল বলেন, 'আমি সত্যিই ভাগ্যবান। আমাকে দর্শক-শ্রোতা গ্রহণ করেছেন। ইনসিকিওরিটি প্রজেক্ট প্রসঙ্গে বলব, আমি পুরো জুন মাস ঘুমাইনি মিউজিক ভিডিও নিয়ে খুব চাপে ছিলাম। আমি সবকিছুর খুঁটিনাটি দেখতাম। দিনে হয়তো দু-তিন ঘণ্টা ঘুমাতাম।'

শে গিল ১৯৯৯ সালের ২২ জানুয়ারি লাহোরে একটি পাঞ্জাবি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন, যেখানে তিনি বেড়ে ওঠেন। তিনি ফরমান ক্রিশ্চিয়ান কলেজের ছাত্রী ছিলেন। শে গিল ২০১৯ সালে ইনস্টাগ্রামে একজন কভার-আর্টিস্ট হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। কোক স্টুডিওতে আলী শেঠির সাথে তার পাঞ্জাবি-উর্দু প্রথম দ্বৈত সঙ্গীত 'পাসুরি' প্রকাশ করার আগে তিনি মূলত ইনস্টাগ্রামে কভার গান পোস্ট করতেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক