ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

স্বস্তিকার এই ৬ ডিজাইনে আপনিও হবেন বিয়েবাড়ির শো স্টপার

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৪:০৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৪:০৩:৩০ অপরাহ্ন
স্বস্তিকার এই ৬ ডিজাইনে আপনিও হবেন বিয়েবাড়ির শো স্টপার ছবি: সংগৃহীত
বিয়ের মরশুম শুরু হল বলে। চিন্তা কার বিয়েতে কেমন করে সাজবেন, বন্ধুর রিসেপশনে কী পরবেন বা এনগেজমেন্টে ব্লাউজের ডিসাইন কেমন হবে। পাশাপাশি যাঁরা বিয়ে করছেন সামনে, তাঁরাও সকলের চেয়ে একটু আলাদা দেখতে চান বিশেষ দিনগুলোতে। 

শাড়ি যেমনই হোক, ব্লাউজে বাজিমাত করেন মহিলারা, তা যে কেউ একবাক্যে স্বীকার করবেন। মন মতো ব্লাউজ না হলে মন খারাপ অবধারিত, সাজটাই কেমন ফিকে থেকে যায়।

বিশেষ বিশেষ দিনে নিজেকে একদম অন্যরকমভাবে সাজাতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ব্লাউজের ডিসাইন থেকে আইডিয়া নিতে পারেন। সেলেব ইনস্পায়ার্ড লুকে স্পটলাইট থাকবে আপনার উপরই। 

সিল্কের শাড়ির সঙ্গে ঠিক কী পরবেন, সেই নিয়ে বিস্তর সংশয় কম-বেশি থাকে। প্রিন্টেড শাড়ির সঙ্গে অনেকেই ঠিকমতো ব্লাউজ পেয়ার করতে পারেন না। বিয়ে বাড়ির মরশুমে এমন ভারী কাজের শাড়ির সঙ্গে স্বস্তিকার মতো সলিড ডিপ নেক ব্লাউজ পরতে পারেন। এভাবে সাজলে সাবেকিয়ানা বজায় থাকবে, লাগবেও দুর্দান্ত।

সাদা সেল্ফ কাজের শাড়ি-ব্লাউজ খুবই জনপ্রিয় কিন্তু অনেকেই ঠিকমতো সাজতে পারেন না। এভাবে মিনিমালিস্ট লুক ক্রিয়েট করতে পারেন, লাগবে দুর্দান্ত। এমন ডিপ ভি নেক ব্লাউজ তো ট্রেন্ডেই আছে।

স্বস্তিকা মানেই নজরকাড়া সাজগোজ আর গতে বাধা সাজের বাইরে কিছু। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ছোট চুলের সঙ্গে মানানসই গয়না ও ব্লাউজের কাট বেছে নিয়েছেন অভিনেত্রী। এখানেও পরেছেন ডিপ ভি নেক।

ব্যাকে দুর্দান্ত কাজ, একদম অন্যরকম। বিয়েবাড়িতে সকালে পরার জন্য পারফেক্ট। এই ব্লাউজ অবশ্যই প্যাডেড বানান, যেকোনও শাড়ির সঙ্গে লাগবে ভাল।

স্বস্তিকা মুখোপাধ্যায়ের এই লুক নিজের বিয়ের রিসেপশনে একটু এদিক ওদিক করে ক্রিয়েট করতে পারেন। প্রিন্সেস কাট বেল্ট ব্লাউজ, লাগবে একদম অন্যরকম।

স্কোয়্যার রাউন্ড নেক ব্লাউজ, লুস স্লিভ, একদম হটকে। যেকোনও ফেব্রিকের শাড়ির সঙ্গে স্টাইল করতে পারেন, লাগবে দুর্দান্ত।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড