ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

বয়সের সঙ্গে অস্থির জোর কমতে থাকে, কী কী উপায়ে তা রদ করা সম্ভব?

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৩:৫৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৩:৫৮:৪৮ অপরাহ্ন
বয়সের সঙ্গে অস্থির জোর কমতে থাকে, কী কী উপায়ে তা রদ করা সম্ভব? ফাইল ফটো
দেহের অস্থির শক্তি বয়সের সঙ্গে সঙ্গে কমতে থাকে। জন্মের পর থেকে ১৮ বছর বয়স পর্যন্ত হাড়ের শক্তি বৃদ্ধি পায়। সেই মতো পোক্ত হয় হাড়গুলি। কিন্তু তার পর থেকে ক্রমাগত পেশির সংকোচন এবং প্রসারণের ফলে হাড়ের ক্ষয় হতে শুরু করে। তবে সময়ে সতর্ক হলে হাড়ের ঘনত্ব বজায় রাখা সম্ভব।

বয়সের সঙ্গে হাড়ের জোর কমে এলে প্রথমে তা কোমর, ঘাড়, হাঁটু এবং পিঠের ব্যথার মাধ্যমে প্রকাশ পায়। এ ক্ষেত্রে ডেস্কা স্ক্যানের সাহায্যে হাড়ের স্বাস্থ্য জানা সম্ভব। হাড় মজবুত রাখতে যে কোনও ধরনের শারীরিক পরিশ্রম সাহায্য করে। তার মধ্যে নিয়মিত শরীরচর্চা, হাঁটা, জগিং উপকারী। হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে প্রোটিন এবং ক্যালশিয়াম। পাশাপাশি হাড় শক্ত রাখতে দেহে যেন ভিটামিনের অভাব না ঘটে, তা খেয়াল রাখা উচিত।

হাড় যদি শুরু থেকে দুর্বল হয়, তা হলে অস্টিওপোরোসিস হতে পারে। পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে এই রোগ বেশি দেখা যায়। তার ফলে অল্প বয়সে সামান্য চোট-আঘাতে হাড় ভেঙে যেতে পারে। এ ক্ষেত্রে ডায়েটের পাশাপাশি অল্প শরীরচর্চাও কাজে আসতে পারে। কারণ দেহের সঞ্চালনার মাধ্যমে হাড়ের শক্তি বজায় থাকে। অলস জীবনযাপন করলে হাড়ের ক্ষয় বেশি হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, নিয়মিত শরীরচর্চার ফলে পরোক্ষে হাড়ের শক্তিবৃদ্ধি হয়। হাড়ের ঘনত্ব বজায় থাকে। ফলে চোট-আঘাতে হাড় ভাঙার সমস্যাও অনেকাংশে কমে যায়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা