ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

মহানগরীতে বিপুল পরিমাণ হেরোইনসহ আন্ত:জেলা মাদক চক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৩:৩৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৩:৩৫:৪৮ অপরাহ্ন
মহানগরীতে বিপুল পরিমাণ হেরোইনসহ আন্ত:জেলা মাদক চক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার মহানগরীতে বিপুল পরিমাণ হেরোইনসহ আন্ত:জেলা মাদক চক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
রাজশাহী মহানগরীতে ৬৪ লাখ টাকা সমমূল্যের হেরোইন সহ আন্ত: জেলা মাদক চক্রের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার (২৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় মহানগরীর বোয়ালিা থানার শিরোইল রেলওয়ে মার্কেট হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ারমানিকচক মধ্যপাড়া গ্রামের মোঃ শামসুল আলীর ছেলে মোঃ আসারুল ওরফে রনি (২১) ও সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন সিরাজগঞ্জ রেলকলোনীর হযরত আলী শেখের মেয়ে মোছাঃ জাহানারা (৫০)।

রোববার (২৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫, সিপিএসসি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, পূর্বের ধারাবাহিকতায় মোছাঃ জাহানারা আজকেও সিরাজগঞ্জ হতে হেরোইন ডেলিভারি গ্রহণ করার জন্য ট্রেনে রাজশাহীতে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষন করে এবং শনিবার মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল রেলওয়ে মার্কেটের সামনে হতে মাদক কারবারী জাহানারা ও ররিকে গ্রেফতার করে। এসময় রনির কছে থাকা ১টি নষ্ট প্রিন্টার এর বক্স তল্লাশি করে প্রিন্টারের টোনারে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক কারবারী। তারা আন্তঃ জেলার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক কারবারী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক