ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রাণীনগরে কৃষি প্রণোদনার সার বীজ বিতরণের উদ্বোধন

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৩:১১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৩:১১:৪৩ অপরাহ্ন
রাণীনগরে কৃষি প্রণোদনার সার বীজ বিতরণের উদ্বোধন রাণীনগরে কৃষি প্রণোদনার সার বীজ বিতরণের উদ্বোধন
নওগাঁর রাণীনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের কৃষি প্রণোদনার সার বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।

২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, সরিষা, বোরো ধান, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর এবং অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. মোস্তাকিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপ-সরকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলার ৫০০ জন কৃষককে গম, ৪ হাজার ২০০ জনকে সরিষা, ২০ জনকে সূর্যমুখী, ১০ জনকে চিনাবাদাম, ৩০ জনকে পেঁয়াজ, ৩০ জনকে মুগ ও ২০ জনকে মসুর বীজ ও সার দেওয়া হবে। উদ্বোধনের দিন ১০০ জন কৃষককে প্রণোদনার সার বীজ দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ