ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

চাঁদপুরে ঘুমন্ত স্বামীর মুখে এসিড নিক্ষেপ, স্ত্রী আটক

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৩:০৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৩:০৩:০৯ অপরাহ্ন
চাঁদপুরে ঘুমন্ত স্বামীর মুখে এসিড নিক্ষেপ, স্ত্রী আটক ছবি: সংগৃহীত
চাঁদপুরে গভীর রাতে ঘুমন্ত রিক্সাচালক স্বামীর ওপর এসিড নিক্ষেপ করে তার মুখ, শরীর ও হাত ঝলসে দিয়ে পালিয়ে গেছেন দ্বিতীয় স্ত্রী নারগিস বেগম। এসিড হামলায় গুরুতর আহত রিক্সাচালক আব্দুল জলিল বেপারী (৪০) বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ২য় তলায় যন্ত্রণায় কাতরাচ্ছেন।

জানাযায়, ২৪ অক্টোবর গত শুক্রবার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের বসুর বাড়ির ভাড়াটিয়া আব্দুল জলিল বেপারীর ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়। আহত জলিল বেপারী ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজারের মৃত আবিদ আলী বেপারীর ছেলে।

তার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী নারগিস বেগম পরকীয়ায় লিপ্ত ছিলেন। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিলো। ধারণা করা হচ্ছে, এই পরকীয়া সম্পর্কের কারণেই নারগিস বেগম ঠান্ডা মাথায় স্বামীর ওপর গভীর রাতে এসিড নিক্ষেপ করে বাসা থেকে পালিয়ে যান।

গভীর রাতে এই ঘটনার পর শনিবার সকাল ১০টায় চান্দ্রা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেনের সহযোগিতায় গ্রাম পুলিশ হারুনসহ স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করেন। দ্রুত তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, এসিডে তার মুখমণ্ডল, হাত ও শরীরের বেশ কিছু অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ২য় তলায় চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা গুরুতর।

এদিকে, ঘটনার পর থেকেই নারগিস বেগম পলাতক থাকলেও, পুলিশি তৎপরতায় অবশেষে ধরা পড়েন। সন্ধ্যার দিকে চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ফরিদগঞ্জ উপজেলার হাঁসা গ্রামে তার বাপের বাড়ি থেকে অভিযুক্ত স্ত্রী নারগিস বেগমকে আটক করে।

​এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং এসিড নিক্ষেপের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত নারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি