ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাজশাহী নগরীর কাজলা যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০২:০১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০২:০৫:১৪ পূর্বাহ্ন
রাজশাহী নগরীর কাজলা যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজশাহী নগরীর কাজলা যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাজশাহী মহানগরীর কাজলা যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে চারটায় মতিহার থানার কাজলা (ফুলতলা) ঈদগাহ মাঠে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।

আশেপাশের কয়েকটি এলাকার শত শত ফুটবলপ্রেমী দর্শক মাঠে ভিড় জমান এবং উত্তেজনাপূর্ণ খেলাটি উপভোগ করেন। তরুণ খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্য আর দর্শকদের উচ্ছাস মাঠের পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করে।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (২৮ নম্বর ওয়ার্ড) বিএনপির সভাপতি মোঃ মুস্তাক আহমেদ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ পিয়াস আলী।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কুদ্দুস ডলার, মোঃ তোফাজ্জল হোসেন বাবু, মোঃ নুরুল ইসলাম,মোঃ আতিকুর রহমান মুন্টু-সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম রবি বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। তিনি এই সুন্দর আয়োজন করার জন্য কাজলা যুব সমাজকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে মোঃ মুস্তাক আহমেদ বলেন, খেলাখুলা তরুণদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামীতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক