ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী

চাঁদপুরে দুই নারীর সাহসিকতায় বিপুল পরিমাণ মাদক জব্দ

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:৩৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:৩৫:১৮ অপরাহ্ন
চাঁদপুরে দুই নারীর সাহসিকতায় বিপুল পরিমাণ মাদক জব্দ চাঁদপুরে দুই নারীর সাহসিকতায় বিপুল পরিমাণ মাদক জব্দ
চাঁদপুরে এই প্রথম সর্বোচ্চ গাঁজার চালান ধরা পড়েছে গ্রামবাসীর হাতে। পরে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

শনিবার (২৫ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ উপজেলার সকদীরামপুর গ্রামে কৃষক খলিলুর রহমানের বাড়ি থেকে ২৬টি প্যাকেটে ৫২ কেজি গাঁজা আটক করা হয়। 

এই ঘটনায় জড়িত খলিলুর রহমানকে আটক করা গেলেও তার ছেলে মাদক কারবারি আল আমিন ও রুবেল নামে অপর এক যুবক পালিয়ে গেছে। এর আগে ভোরে ওই গ্রামের কৃষক খলিলুর রহমানের বাড়িতে একটি প্রাইভেটকার প্রবেশ করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীমউদ্দিন স্বপন জানান, সকদীরামপুর গ্রামের মেম্বার জাহাঙ্গীর হোসেন ও এলাকাবাসী তাকে জানিয়েছেন, ভোরে একটি প্রাইভেটকার কৃষক খলিলুর রহমানের বাড়িতে পৌঁছে। তারপর সেই প্রাইভেটকার থেকে বড় আকারের ৫২টি প্যাকেট নামিয়ে দ্রুত চলে যায়। তবে ভোরে এমন দৃশ্য প্রথমে চোখে পড়ে দুই নারীর। যারা গ্রামের মেঠোপথে হাঁটছিলেন।
 
এরপর তাদের চিৎকারে গ্রামবাসী ওই বাড়ির সামনে জড়ো হয়। একপর্যায়ে সন্দেহ হলে তারা বাড়িটি ঘেরাও করে। পরে সেনাবাহিনী ও পুলিশকে জানায়।

এরইমধ্যে ২৬টি প্যাকেটে থাকা প্রায় ৫২ কেজি গাঁজার চালান তারা বাগান থেকে একটি ঘরে নিয়ে রাখে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গাঁজার চালান জব্দ করেন।

স্থানীয়রা ধারণা করছেন কুমিল্লার সীমান্ত থেকে সড়কপথে প্রাইভেটকারে এভাবেই গাঁজাসহ বিভিন্ন মাদকের চালান ঢুকছে চাঁদপুরে। তাই মাদকের চালান ঠেকাতে এখন থেকেই সড়কে সন্দেহজনক যানবাহনে দিনরাত বিশেষ নজরদারি বাড়ানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি দাবি জানিয়েছেন তারা।
 
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপারেশন) মো. লুৎফর রহমান জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কৃষক খলিলুর রহমানকে (৬০) আটক করেছে। তবে তার ছেলে আল আমিন (৩৫) ও রুবেল (৩০) নামের যুবক পালিয়ে গেছে। যারা ওই এলাকার আলোচিত মাদক কারবারি। তাদেরকেও আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
 
বিপুল পরিমাণ গাঁজার সন্ধান ধরিয়ে দেয়ার জন্য ওই দুই নারীকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তিনি জানান, তাদের বিচক্ষণতা ও সাহসিকতার কারণেই মাদকের বড় একটি চালান আটক করা সম্ভব হয়েছে। তাই এই দুই নারীকে সম্মান দেখাতে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা