ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

নাটোরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:৩১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:৩১:৫৫ অপরাহ্ন
নাটোরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত নাটোরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ছাত্রদল নেতা নিহত
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। নিহত নেতার নাম সোহেল রানা। তিনি নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোহেল রানা বাসুদেবপুর সাজীপাড়ার মো. সাহেব আলীর একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আত্রাই-নাটোর রোডে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে সোহেল রানা গুরুতর আহত হন। তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, বিএনপি একজন নিবেদিত কর্মী হারাল। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন।

তিনি আরও জানান, সোহেল রানা চলতি বছর নবাব সিরাজউদদৌলা সরকারি কলেজ থেকে রসায়ন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন এবং তিনি এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা