ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

নগরীর মোন্নাফের মোড়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:০৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১০:৩৫:৫০ অপরাহ্ন
নগরীর মোন্নাফের মোড়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ নগরীর মোন্নাফের মোড়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
রাজশাহী নগরীর মোন্নাফের মোড়ে আবু হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুর পৌনে ২টায় নগরীর বোয়ালিয়া মডেল থানার মোন্নাফের মোড়ে এ ঘটনা ঘটনা ঘটে । আহত আবু হাসান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (৩১নং ওয়ার্ডে) চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জেসি বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার দুপুরে আবু হাসান জুমার নামাজ আদায় করে বাসায় ফিরছিলেন। পথে মোন্নাফের মোড়ে সেলিমের দোকানের সামনে আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তার ওপর হামলা চালায়।

হামলাকারীরা হলেন- নুরুজ্জামানের ছেলে রাতুল (৩৩), নুরুজ্জামানের স্ত্রী ফরিদা, ভুলুর ছেলে রানা (৩০) এবং নুরুজ্জামানসহ অজ্ঞাত আরও ৫-৬ জন।

জান্নাতুল ফেরদৌস জানান, ময়লা আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বিবাদীদের সঙ্গে তাদের তর্কবিতর্ক হয়েছিল। এরই জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন। হামলাকারীরা বাঁশ দিয়ে আবু হাসানকে এলোপাতাড়ি আঘাত করলে তার নাক ও মুখ থেতলে যায় এবং হাত ভেঙ্গে যায়। তার চিৎকারে আশেপাশের মুসল্লিরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত আবু হাসানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীরা এখনও তাদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। জান্নাতুল ফেরদৌস দ্রুত আসামীদের আটক করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।

এ ব্যপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কালাম আজাদ বলেন যোগাযোগ করা হলে তিনি জানান, একটি অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 
 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা