ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া সিংড়ায় ২লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধবংস করলো ইউএনও আলজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপের আগে জোর ধাক্কা নেদারল্যান্ডসের আবার বিয়ে করছেন আমির খান গরমে নিস্তেজ হয়ে পড়ছে চোখমুখ, সারারাতের জন্য রইল ৩টি ঘরোয়া পন্থা মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত অহংকার দূর করার আমল ও দোয়া শরিয়তপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রাজশাহী অঞ্চলের ৩৫টি কলেজের এমপিও বন্ধ হবার আশঙ্কা

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:৩৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:৩৮:১৭ অপরাহ্ন
রাজশাহী অঞ্চলের ৩৫টি কলেজের এমপিও বন্ধ হবার আশঙ্কা রাজশাহী অঞ্চলের ৩৫টি কলেজের এমপিও বন্ধ হবার আশঙ্কা
রাজশাহী অঞ্চলের শতভাগ ফেল করা ৩৫টি কলেজের এমপিও বন্ধ হতে পারে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে অংশ নেওয়া এইচএসসি পরীক্ষায় ৩৫টি কলেজের কেউ পাস করতে পারেনি। এসব  কলেজের ২২৬ জন পরীক্ষার্থীর সবাই ফেল  করেছেন। যদিও কলেজগুলো থেকে গড়ে ১৫ জন শিক্ষক থাকলেও কোন কোনটি মাত্র একজন বা দুজন পরীক্ষার্থী ছিল। কলেজগুলোতে নিয়মিত ক্লাস না হওয়ায় ঠিকমত আসে না শিক্ষার্থীরা।

এসব কলেজের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে জানিয়ে - শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন- 'মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে সঙ্গে নিয়ে আমরা এসব প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নিচ্ছি।' রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবছর নাটোরে সবচেয়ে বেশি ১১টি কলেজের শিক্ষার্থী শতভাগ ফেল করেছে।

রাজশাহী, সিরাজগঞ্জ ও নওগাঁয় ৫টি করে, পাবনা ও জয়পুরহাটে ৩টি করে, বগুড়ায় ২টি এবং চাঁপাইনবাবগঞ্জে ১টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব কলেজের মধ্যে ৬টিতে মাত্র একজন এবং ১২টিতে দুইজন পরীক্ষার্থী ছিল। বেশিরভাগ কলেজই এমপিওভুক্ত নয়। 

জানা গেছে-রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী কলেজের ১৫ জন শিক্ষক। এই কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় চারজন অংশ নিয়েছিল। তারা সবাই ফেল করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ক্লাস হচ্ছে কি না তা দেখতে তিনি কলেজে এসেছেন। তার ভাষায়, 'বেশিরভাগ দিন কলেজে কোনো ক্লাস হয় না। শিক্ষকও আসেন ন না. ছাত্রও না।'

মৌগাছী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্তাজ আলী বলেন, 'এই কলেজের সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা শামসুজ্জোহা বেলাল মাদক ও নারী কেলেঙ্কারি মামলায় একাধিকবার - গ্রেফতার 'হয়েছেন। তার সময়েই । কলেজে মাদকের আস্তানা গড়ে ওঠে। এর প্রভাবেই শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেছে। একই চিত্র পবার বায়া স্কুল অ্যান্ড কলেজেও। সেখানে শিক্ষক ১৮ জন, পরীক্ষার্থী ছিলেন ৩৬ জন সকলেই ফেল করেছেন।

রাজশাহীর পবার বায়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আফছার আলী বলেন, 'এসব কলেজে সাধারণত কম মেধাবীরা ভর্তি হয়। তারা লেখাপড়ায় মনোযোগী নয়, অনেকেই কর্মজীবনে জড়িয়ে পড়ে। ব তাই উপস্থিতি নিশ্চিত করা যায় না, ফলে পরীক্ষায় ফলাফলও খারাপ হয়।'

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ,ন ম. মোফাখখারুল ইসলাম বলেন, 'অনেক কলেজ রাজনৈতিক ও আর্থসামাজিক প্রভাবে গড়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালীরা বেকার যুবকদের চাকরি দেয়ার জন্য কলেজ স্থাপন করেন, কিন্তু শিক্ষার পরিবেশ গড়ে তোলেন না। বোর্ডের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এসব প্রক্রিয়া সহজ করে দেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে সঙ্গে নিয়ে আমরা এসব প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নিচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার