ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

ফুলবাড়ীতে আগাম আলু চাষে ঝুঁকে পড়েছেন কৃষক

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:২৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:২৬:৫৭ অপরাহ্ন
ফুলবাড়ীতে আগাম আলু চাষে ঝুঁকে পড়েছেন কৃষক ফুলবাড়ীতে আগাম আলু চাষে ঝুঁকে পড়েছেন কৃষক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আগাম আমন ধান কাটাই মাড়াই শেষ করেই আগাম আলু চাষে ঝুঁকে পড়েছেন এলাকার কৃষকরা। গত আলু চাষ মৌসুমে আলুর দাম আশানুরূপ না পেলেও আগামী বছরে লাভের আশায় কৃষকরা কোমড় বেঁধে নেমে পড়েছেন আলু চাষে।

উপজেলার দৌলতপুর, খয়েরবাড়ী, শিবনগরসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, হলেন্ডার, রোমানা, ক্যারেজ, সাদা ও লাল পাটনাই জাতের আলু আগাম লাগানোর কাজ শুরু হয়েছে। এ জন্য জমি তৈরিসহ সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কৃষকদের মতে ইতোমধ্যে উপজেলার প্রায় ৪০ ভাগ জমিতে আগাম আলু লাগানো সম্পন্ন হয়েছে।

খয়েরবাড়ী ইউনিয়নের জমিদারপাড়া গ্রাামের কৃষক আজিবর সরকার এবার ৭৮ শতক জমিতে আগাম আতের আলু লাগিয়েছেন। তিনি বলেন, গতবার ধান কাটার পর আগাম ৪০ শতক জমিতে আলু লাগিয়েছিলেন। এতে কিছুটা আর্থিকভাবে লোকসান গুণতে হলেও আগামীতে লাভবান হবে এমন আশা নিয়ে একই পরিমাণ জমিতে ক্যারেট জাতের আগাম আলু চাষে মনোনিবেশ করেছেন।

দৌলতপুর ইউনিয়নের কৃষক আকবর হোসেন বলেন, ভারী বৃষ্টিপাত হলেও আলু খেতের তেমন ক্ষতি হয় না। তাই আগাম আলু চাষে কোনো ক্ষেতের কোন ভয় থাকে না। এবার আমি নিজেও আড়াই একর জমিতে আগাম আলু চাষ করেছেন।

এই এলাকার কৃষক গমন চন্দ্র মোহন্ত বলেন, এখানকার মাটিতে সব আবাদ ভালো হয়। আলু, মরিচ, পেঁয়াজ, ধান, ফুলকপি, বাঁধাকপি, পটল, বরবটি, মূলা এই ফসলগুলো ভালো হয়। এ সময়ের লাগানো আলু আগাম বাজারে উঠবে, এজন্য বাজারে তখন দামও ভালো পাওয়া যাবে।

উপজেলা শিবনগর ইউনিয়নের বুজরুক সমশেরনগর গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, গত বছর আলু আবাদ করে লোকসান হলেও আগামীতে ভালো দাম পাওয়া যাবে এবং এতে গত বছরের লোকসান উঠে আসবে এমন আশা নিয়েই তিন বিঘা জমিতে রোমান জাতের আগাম আলু চাষ করেছেন।

উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আলু চাষ মৌসুমে উপজেলার পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৮৭০ হেক্টর জমি। এরজন্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫ হাজার ৭৫০ মেট্রিক টন। একইভাবে আগাম জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৫০ হেক্টর জমি। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৭৫ মেট্রিক টন আলু। তবে ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৪০ভাগ আগাম আলু চাষ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, এখনো পুরোদমে আগাম জাতের আলু লাগানো শুরু হয়নি। তবে যারা এখন জমিতে আলু লাগাচ্ছেন, তা ৭০-৭৫ দিনের মধ্যে তুলে বাজারে বিক্রি করতে পারবেন। ইতোমধ্যে উপজেলার লক্ষ্যমাত্রার প্রায় ৪০ভাগ আগাম আলু লাাগানো হয়ে গেছে। অবশিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে লাগানো শেষ হয়ে যাবে। মৌসুমের শুরুতে নতুন আলুর চাহিদা ও দাম দুটোই ভালো পাওয়া যায়। এজন্য কৃষকরা আগাম আলু চাষে ঝুঁকে পড়েছেন। ধারণা করা হচ্ছে, উপজেলায় চলতি মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু চাষ হবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদানে করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর