ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

বিয়ের ফাঁদে ফেলে প্রবাসীর ৩ কোটি টাকার সম্পদ আত্মসাৎ, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৭:৫৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:৫২:১৯ অপরাহ্ন
বিয়ের ফাঁদে ফেলে প্রবাসীর ৩ কোটি টাকার সম্পদ আত্মসাৎ, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ বিয়ের ফাঁদে ফেলে প্রবাসীর ৩ কোটি টাকার সম্পদ আত্মসাৎ, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ
চলনবিলের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়ানো সৌরচালিত সিধুলাই ভাসমান স্কুল মর্যাদাপূর্ণ "ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার ২০২৫" অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশকে সম্মানিত করেছে।

গত ২৭ সেপ্টেম্বর চীনের শানডং প্রদেশের চুফু শহরে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়।

সিধুলাই স্ব-নির্ভর সংস্থার প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোহাম্মদ রেজোয়ান তার প্রতিষ্ঠানের পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন। শিক্ষায় উদ্ভাবন এবং জীবনব্যাপী শিক্ষার প্রসারে অসামান্য অবদানের জন্য এই পুরস্কারটি প্রদান করা হয়, যা চীন সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত।

বিশ্বজুড়ে অসংখ্য মনোনয়ন থেকে ইউনেস্কো এ বছর তিনটি অনন্য উদ্যোগকে বিজয়ী হিসেবে বেছে নেয়। বাংলাদেশের সিধুলাই ভাসমান স্কুলের পাশাপাশি আয়ারল্যান্ডের ‘লার্ন উইথ নালা ই-লার্নিং’ এবং মরক্কোর ‘সেকেন্ড চান্স স্কুল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন প্রোগ্রাম’ এই গৌরব অর্জন করেছে।

প্রকৌশলী মোহাম্মদ রেজোয়ানের হাত ধরে ২০০২ সালে এই ভাসমান স্কুলের যাত্রা শুরু হয়। চলনবিল এলাকায় বেড়ে ওঠার সময় তিনি দেখেছেন প্রতি বছর বর্ষা ও বন্যায় কীভাবে শিশুদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হতো।

এই সমস্যা সমাধানে তিনি স্থানীয় নৌকাকে স্কুলে রূপান্তরিত করার এক যুগান্তকারী ধারণা নিয়ে আসেন, যা বিশ্বের প্রথম ভাসমান স্কুল হিসেবে পরিচিতি লাভ করে। সৌরশক্তি চালিত এই নৌকাগুলো বর্তমানে শুধু স্কুল নয়, ভাসমান লাইব্রেরি এবং প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে, যা বন্যা কবলিত গ্রামগুলোতে বছরব্যাপী শিক্ষা নিশ্চিত করছে।

ইউনেস্কো এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেছে, "বন্যাপ্রবণ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্থানীয়ভাবে উদ্ভাবনী উপায়ে সাক্ষরতার আলো পৌঁছে দেওয়াই এই ভাসমান স্কুলের সাফল্যের মূল চাবিকাঠি।

সিধুলাইয়ের এই মডেল এখন বাংলাদেশের অন্যান্য বেসরকারি সংস্থা (এনজিও) অনুসরণ করছে এবং এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে উদ্যোগকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশ সরকারও এই উদ্যোগের গুরুত্ব অনুধাবন করে রেজোয়ানের ভাসমান স্কুলকে "জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০৫০"-এ অন্তর্ভুক্ত করেছে।

পুরস্কার গ্রহণ করে মোহাম্মদ রেজোয়ান বলেন, "শিক্ষা কেবল অক্ষরজ্ঞান নয়, এটি শান্তি, সাম্য এবং সহনশীলতার ভিত্তি তৈরি করে। আমি বিশ্বাস করি, সাক্ষরতা ও জ্ঞানের শক্তিতে আমাদের তরুণ প্রজন্ম এমন এক ভবিষ্যৎ গড়বে, যেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগই শিশুদের শিক্ষার পথ রোধ করতে পারবে না।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা