ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

রাজশাহী এখন মারাত্মক বায়ু দূষণের কবলে নির্ধারিত মানের চেয়ে অনেক উপরে পি.এম ২.৫

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৭:৪৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৭:৪৯:০৩ অপরাহ্ন
রাজশাহী এখন মারাত্মক বায়ু দূষণের কবলে নির্ধারিত মানের চেয়ে অনেক উপরে পি.এম ২.৫ রাজশাহী এখন মারাত্মক বায়ু দূষণের কবলে নির্ধারিত মানের চেয়ে অনেক উপরে পি.এম ২.৫
এক সময়ের নির্মল বায়ুর শহর হিসেবে পরিচিত রাজশাহী এখন মারাত্মক বায়ু দূষণের কবলে। সম্প্রতি এক গবেষণায় শহরটির দুটি জনবহুল এলাকার বাতাসে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অতিক্ষুদ্র বস্তুকণা (পি.এম ২.৫) বাংলাদেশের নির্ধারিত মানের চেয়ে অনেক বেশি পাওয়া গেছে। 

শনিবার সকালে বরেন্দ্রশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পরিচালিত এক চেতনতামূল প্রচারণা ও গবেষণায় এই উদ্বেগজনক চিত্র উঠে আসে।

বারিন্দ এনভায়রনমেন্টের সহযোগিতায় এই গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল শীতের প্রাক্কালে রাজশাহীর বাতাসে বিদ্যমান ভাসমান বস্তুকণা, বিশেষ করে পি.এম ২.৫ এবং পি.এম ১০ এর মাত্রা নির্ণয় ও পর্যবেক্ষণ করা। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের শুষ্ক মৌসুমের গবেষণার ধারাবাহিকতায় এই কার্যক্রম পুনরায় পরিচালনা করা হয়। প্রকৌশলী মোঃ জাকির হোসেন খানের (পি.এইচ.ডি.) নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল এই পরীক্ষা চালান।

গবেষণার জন্য নগরীর জনবহুল এলাকা হিসেবে রেলগেট ও বন্ধগেট এবং শিল্প এলাকা হিসেবে বিসিক মঠ পুকুরের নিকটবর্তী স্থানকে বেছে নেওয়া হয়। পরীক্ষায় দেখা যায়, রেলগেট মোড়ে পি.এম ২.৫ এর মাত্রা ছিল ৮৫ মাইক্রোগ্রাম/ঘনমিটার এবং পি.এম ১০ এর মাত্রা ছিল ৯৭ মাইক্রোগ্রাম/ঘনমিটার। বন্ধগেট এলাকায় এই মাত্রা ছিল যথাক্রমে ৭৮ এবং ৯১ মাইক্রোগ্রাম/ঘনমিটার। অন্যদিকে, বিসিক এলাকায় পি.এম ২.৫ এবং পি.এম ১০ এর মাত্রা ছিল যথাক্রমে ৫৭ এবং ৬৯ মাইক্রোগ্রাম/ঘনমিটার।
বাংলাদেশে ২৪ ঘণ্টার জন্য বাতাসে পি.এম ২.৫ এর সহনীয় মাত্রা ৬৫ মাইক্রোগ্রাম/ঘনমিটার এবং পি.এম ১০ এর জন্য ১৫০ মাইক্রোগ্রাম/ঘনমিটার নির্ধারিত। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মহানগরীর রেলগেট এবং বন্ধগেট উভয় এলাকাতেই পি.এম ২.৫ এর পরিমাণ নির্ধারিত জাতীয় মানের চেয়ে অনেক বেশি, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

গবেষণায় বিগত বছরগুলোর তথ্য তুলে ধরে বলা হয়। নগরীতে ২০২২ সালে সর্বোচ্চ গড় পি.এম ২.৫ পাওয়া গিয়েছিল ৭৬, ২০২৩ সালে ৯৭ এবং ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১২৫ মাইক্রোগ্রামে। বর্তমান পর্যবেক্ষণেও এর বিপজ্জনক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিশেষজ্ঞদের মতে, পি.এম ২.৫ নামক এই অতিক্ষুদ্র কণা এতটাই সূক্ষম যে, তা সরাসরি ফুসফুসের গভীরে এমনকি রক্তপ্রবাহেও মিশে যেতে পারে। এর ফলে ফুসফুস এবং হৃৎপিণ্ডের মারাত্মক ক্ষতি হতে পারে। অন্যদিকে পি.এম ১০ কণার কারণে চোখ, নাক ও গলায় অস্বস্তিবোধ হয়।

গবেষক দলটি রাজশাহীর বায়ু দূষণের মূল কারণ হিসেবে অপরিকল্পিত নগরায়ন, নির্বিচারে গাছ কাটা। পুকুর ভরাট করে অবকাঠামো নির্মাণ এবং নির্মাণকাজের সময় বাংলাদেশের বায়ু দূষণ বিধি ২০২২ অনুসরণ না করাকে দায়ী করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের এক যৌথ গবেষণায়ও ঢাকা ও রাজশাহীর ৬০-৭০ শতাংশ বায়ু দূষণের জন্য অপরিকল্পিত নগরায়ন, পরিবেশগত নিয়ম না মেনে নির্মাণ কাজ, রাস্তার ধূলো এবং পুরোনো যানবাহনকে দায়ী করা হয়েছিল।

এই অবস্থা থেকে উত্তরণের জন্য বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শহরজুড়ে পরিকল্পিতভাবে পর্যাপ্ত গাছ লাগানো। বিশেষ করে, আমের শহর রাজশাহীতে আম-জাম, নিম এবং সজনে গাছের মতো উপকারী বৃক্ষরোপণের ওপর জোর দেওয়া হয়েছে। গবেষকদের মতে, সজনে গাছ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণে অত্যন্ত কার্যকরী।

এছাড়াও, অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বায়ু দূষণ বিধি ২০২২ কঠোরভাবে মেনে চলা, নগরীর পুকুর ভরাট বন্ধ করা এবং অবৈধভাবে দখল হওয়া পুকুরগুলো উদ্ধার করে সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে একটি গাছ কাটার পরিবর্তে অন্তত তিনটি নতুন গাছ লাগানোর নিয়ম বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত