ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৭:৩৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৭:৩৪:২২ অপরাহ্ন
স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর
ভালোবাসার গল্প কখনও শেষ হয় না, মৃত্যুতেও নয়। এমনই এক হৃদয়বিদারক, অথচ অনন্য এক ভালোবাসার ঘটনার জন্ম দিয়েছে নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী গ্রাম। স্ত্রীর মৃত্যুর মাত্র ১১ ঘণ্টা পর মৃত্যুবরণ করেছেন তার স্বামী। জীবনের মতো মৃত্যুতেও তারা একসঙ্গে রয়ে গেলেন।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাদিবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জলিলুর রহমান জলিল (৭৫) এবং তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৬৫) দীর্ঘ ৪৫ বছরের দাম্পত্য জীবনে ছিলেন একে অপরের অবিচ্ছেদ্য সঙ্গী। পরস্পর ছাড়া একদিনও থাকতে পারতেন না তারা। জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, সবকিছুই ভাগাভাগি করে কাটিয়েছেন দু’জনে।

কিন্তু হঠাৎ করেই সেই অটুট সম্পর্ক ছিন্ন হয়ে যায় শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আঞ্জুয়ারা বেগম। স্ত্রীর মৃত্যু সংবাদ শোনামাত্র ভেঙে পড়েন জলিল মাস্টার। বিকেল থেকেই তার শরীর খারাপ হতে থাকে। রাতে গুরুতর অবস্থায় তাকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শুক্রবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে (শনিবার) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পুরো কাদিবাড়ী গ্রামজুড়ে নেমে আসে গভীর শোক। সকাল থেকে অসংখ্য মানুষ ছুটে যান তাদের বাড়িতে। কেউ চোখের পানি মুছতে পারেননি। দুইটি কফিন পাশাপাশি রাখা দেখে অনেকেই বলেন, “জীবনে একসঙ্গে ছিলেন, মৃত্যুতেও একসঙ্গে গেলেন।”

ছোট ছেলে রাকিবুল হাসান রকি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মা-বাবা ছিলেন আমাদের পৃথিবী। মা মারা যাওয়ার পর বাবার চোখে একফোঁটা ঘুম ছিল না। তিনি শুধু বলছিলেন, ‘তোমার মাকে ছাড়া আমি বাঁচব না।’ ঠিক তাই হলো।”

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “ওদের ভালোবাসা ছিল সত্যিকার ও নিঃস্বার্থ। একে অপর ছাড়া তারা কিছুই ভাবতে পারতেন না। তাই হয়তো একজন চলে যাওয়ার পর আরেকজনের পক্ষে থাকা সম্ভব হয়নি।

শনিবার সকালে গ্রামের কবরস্থানে স্বামী-স্ত্রীকে পাশাপাশি দাফন করা হয়। এখন তাদের দুই কবর যেন নীরবে সাক্ষী হয়ে আছে এক অমর ভালোবাসার। মৃত্যু যেন কেবল তাদের হাত ধরে অন্য এক জগতে নিয়ে গেছে, যেখানে বিচ্ছেদ নেই, কেবল চিরন্তন একসাথে থাকা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড