ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

চারঘাটে গভীর রাতে সার পাচারকালে জনতার হাতে আটক, ডিলারের জরিমানা

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৭:৩১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৭:৩১:০৫ অপরাহ্ন
চারঘাটে গভীর রাতে সার পাচারকালে জনতার হাতে আটক, ডিলারের জরিমানা চারঘাটে গভীর রাতে সার পাচারকালে জনতার হাতে আটক, ডিলারের জরিমানা
রাজশাহীর চারঘাট উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে সার পাচারের সময় স্থানীয় জনতা ৪০ বস্তা সারসহ দুটি অটোরিকশা আটক করেছে। 

এ ঘটনায় শুক্রবার দুপুরে চারঘাট উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অবৈধভাবে সার পাচারের দায়ে ডিলার জাহাঙ্গীর হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভ‚মি) রাহাতুল করিম মিজান।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের ডাকরা এলাকায় পাচারকালে সার আটক করে জনতা।

স্থানীয় সূত্র জানা যায়, ভায়ালক্ষীপুর ইউনিয়নের সার ডিলার ও আকাশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছে সার বিক্রি না করার অভিযোগ ছিল।

এলাকাবাসীর অভিযোগ, তিনি অধিক মুনাফার লোভে রাতের আঁধারে অন্য উপজেলায় সার পাচার করে আসছিলেন। গত বৃহস্পতিবার গভীর রাতে দুটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে সার পাচার করার সময় এলাকাবাসী বিষয়টি আঁচ করতে পেরে যানবাহন দুটি আটক করে। তবে এ ঘটনার সময় ডিলার জাহাঙ্গীর হোসেন পালিয়ে যায়।

খবর পেয়ে চারঘাট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। সহকারী কমিশনার (ভ‚মি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা রাহাতুল করিম মিজান এবং উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান সারগুলো জব্দ করেন। এসময় উপস্থিত জনতা অভিযুক্ত ডিলারের কঠোর শাস্তির দাবি জানায়।

শুক্রবার দুপুরে চারঘাট উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার পাচারের দায়ে ডিলার জাহাঙ্গীর হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানিয়েছেন, জব্দকৃত সারগুলো স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে। সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক