ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আম খেয়ে অন্ত্রের বড়সড় ক্ষতি আটকাতে বিশেষ নিয়ম মানুন, রইল ফল খাওয়ার কৌশল ‘মমতার খেলা শেষ’–ঘোষণা বিরোধীদের, বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ‘প্রজেক্ট ফ্রিডম’! হরমুজ প্রণালীতে নয়া অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের পুলিশের পোশাক নিয়ে কেউ সন্তুষ্ট না, মানানসই হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী শীঘ্রই বিয়ের পিঁড়িতে জাহ্নবী কপূর ও শিখর পাহাড়িয়া! হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে হামলার ইরানি দাবি ‘বানোয়াট’: যুক্তরাষ্ট্র সিসি ক্যামেরায় আনা হবে সড়ক-মহাসড়ক: সড়ক ও সেতুমন্ত্রী বাগদান সেরে এবার বিয়ের পিঁড়িতে হুমা কুরেশি! জেরেভকে উড়িয়ে মাদ্রিদ ওপেন জিতে নিলেন সিনার পশ্চিমবঙ্গে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে মমতা ও মোদির দলের সংঘাত! হাম ও উপসর্গে রেকর্ড আরও ১৭ শিশুর মৃত্যু নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪ কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ পীরগঞ্জে প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন: জলাবদ্ধতা নিরসন ও কর্মসংস্থানে নতুন দিগন্ত মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে ফোবানার গভীর শোক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশন

রাজশাহীর সাংবাদিক জুয়েল আহমেদের মৃত্যুতে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির গভীর শোক প্রকাশ

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৪:০২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৪:০২:২৫ অপরাহ্ন
রাজশাহীর সাংবাদিক জুয়েল আহমেদের মৃত্যুতে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির গভীর শোক প্রকাশ রাজশাহীর সাংবাদিক জুয়েল আহমেদের মৃত্যুতে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির গভীর শোক প্রকাশ
 
রাজশাহীর অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ সাংবাদিক জুয়েল আহমেদের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজশাহীর গণমাধ্যম অঙ্গনে। শনিবার (২৫ অক্টোবর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
 
জুয়েল আহমেদ ছিলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন পাঁচানিমাঠ এলাকার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা মেইল ২৪ ও উন্নোচন টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সততা, পেশাদারিত্ব ও মানবিক সাংবাদিকতার জন্য তিনি রাজশাহীর সংবাদ জগতে বিশেষভাবে সমাদৃত ছিলেন।
 
বাদ আসর টিকাপাড়া ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে টিকাপাড়া কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
🕯️ রাজশাহী রিপোর্টার্স ইউনিটি গভীর শোক প্রকাশ করেছে।
রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনী নীরো ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, এক শোকবার্তায় বলেন,
“সাংবাদিক জুয়েল আহমেদ ছিলেন একজন অক্লান্ত পরিশ্রমী ও নির্ভীক সংবাদকর্মী। রাজশাহীর মাটি ও মানুষের গল্প তিনি তুলে ধরতেন সততা ও নিষ্ঠার সঙ্গে। তার অকাল প্রয়াণে রাজশাহীর সংবাদ অঙ্গন এক সৎ, নীতিবান ও আন্তরিক সহকর্মীকে হারালো।”
 
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
সহকর্মীরা জানান, জুয়েল আহমেদ ছিলেন একজন হাস্যোজ্জ্বল ও সহৃদয় মানুষ, যিনি সবসময় অন্যের পাশে দাঁড়াতেন। রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মতে, তার মতো নিবেদিত সাংবাদিক খুব সহজে পাওয়া যায় না — তার অভাব দীর্ঘদিন অনুভূত হবে রাজশাহীর সংবাদ পরিবারে।
 
🕊️ আল্লাহ তায়ালা মরহুমের আত্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন — আমিন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪