ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

রাজশাহীতে হৃদরোগে সাংবাদিক জুয়েল আহমেদের মৃত্যু — শোকের ছায়ায় সংবাদ অঙ্গন

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৩:২৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৩:২৯:২৪ অপরাহ্ন
রাজশাহীতে হৃদরোগে সাংবাদিক জুয়েল আহমেদের মৃত্যু — শোকের ছায়ায় সংবাদ অঙ্গন রাজশাহীতে হৃদরোগে সাংবাদিক জুয়েল আহমেদের মৃত্যু — শোকের ছায়ায় সংবাদ অঙ্গন
 
রাজশাহীর সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজশাহীর প্রবীণ সাংবাদিক জুয়েল আহমেদ (৪৫)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!)
শনিবার (২৫ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য সহকর্মী-গুণগ্রাহী রেখে গেছেন।
 
জুয়েল আহমেদ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন পাঁচানিমাঠ এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। পেশাগত জীবনে তিনি ঢাকা মেইল ২৪ ও উন্নোচন টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে আসছিলেন। পাশাপাশি তিনি রিভার সিটি প্রেসক্লাব, রাজশাহী-এর সক্রিয় সদস্য ছিলেন।
 
সহকর্মীদের ভাষায়, জুয়েল আহমেদ ছিলেন একজন সৎ, নিরহঙ্কার ও মানবিক সাংবাদিক। তার মৃত্যুতে রাজশাহীর সংবাদমাধ্যম অঙ্গন এক নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারাল।
 
বাদ আসর পাঁচানিমাঠ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে টিকাপাড়া গোরস্থানে তাকে দাফন করা হবে।
 
রাজশাহীর বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, “জুয়েল ভাইয়ের মতো পরিশ্রমী ও সহজ-সরল মানুষ আজকাল বিরল। তাঁর অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
 
আমরা সাংবাদিক জুয়েল আহমেদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার