ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

টাঙ্গুয়ার হাওরের পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১০:১৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১০:১৮:৪৭ অপরাহ্ন
টাঙ্গুয়ার হাওরের পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু টাঙ্গুয়ার হাওরের পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু
ভোরের নিস্তব্ধতা ভেঙে সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মা ও তাঁর শিশু কন্যার করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের সামনে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) এবং তাঁদের শিশু কন্যা আয়েশা সিদ্দিকা (১০)। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা তাদের পরিবারসহ 'সেঁজুতি ট্রাভেলস' এর একটি পর্যটকবাহী বাসে (নম্বর-১৫-৬০৮২) করে টাঙ্গুয়ার হাওরের দিকে যাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে বাসটি ইনাতনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও জয়কলস হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পর্যটকবাহী বাসটি খাদে উল্টে আছে। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় আনন্দমুখর ভ্রমণ মুহূর্তেই শোকে পরিণত হয়।

নিহত মা ও মেয়েকে ঘিরে সহযাত্রী এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড