ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মিশন হাসপাতালে ভর্তি ছাত্রদল নেতা সানি রাণীশংকৈলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খতিবউদ্দীনের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পুঠিয়ায় রায়হানা প্যাথলজি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, ক্লিনিককে ১৫ দিনের সময় রাবিতে শিক্ষাবৃত্তি পেল চার বিভাগের ২৬ মেধাবী শিক্ষার্থী ইমরান বিদেশি নাগরিক, ভারতের মাটিতে রাজনীতি করার অধিকার নেই! অভিনেতাকে ভর্ৎসনা করে ক্ষমাও চাওয়াল বম্বে হাই কোর্ট শব্দবাজি-বিরোধী দীপাবলি পালনের ভিডিয়োয় দীয়ার উপস্থিতিতে বিতর্ক! মুখ খুললেন অভিনেত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম আবারও সৌদিতে সতর্কতা জারি চৌদ্দগ্রামে ১১১ কেজি গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৪ চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ নিষিদ্ধ কৃষক লীগের আরও এক নেত্রী ধরা গলাচিপায় হাফ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন আমিনুল, এবার আইন বিষয়ে পড়ার স্বপ্ন গৃহবধূর আপত্তিকর ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম ধরা নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু নেশার টাকা না পেয়ে তৃতীয় স্ত্রীকে ‘পরপারে’ পাঠালেন কুদ্দুস খুলনায় নদীর পাড়ে একসঙ্গে মিলল গুলিবিদ্ধ দুই মরদেহ, যা বলছে পুলিশ

দুনিয়ায় বেঁচে থাকার অর্থ খুঁজে না পেয়ে আত্মহত্যা

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১০:০৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১০:০৪:০৩ অপরাহ্ন
দুনিয়ায় বেঁচে থাকার অর্থ খুঁজে না পেয়ে আত্মহত্যা দুনিয়ায় বেঁচে থাকার অর্থ খুঁজে না পেয়ে আত্মহত্যা
এক বিশ বছর বয়সী অনার্স পড়ুয়া মেয়েটি এই দুনিয়ায় বেঁচে থাকার অর্থ খুঁজে না পেয়ে আত্মহত্যা করলো। সুইসাইড নোটে লিখে গেল শুধু হতাশা, দুর্ভাগ্যের প্রতি তীব্র আক্ষেপ আর পৃথিবীর প্রতি বিরক্তি। দুনিয়ার প্রতিটি নিষ্ঠুরতা থেকে পালিয়ে সে তার শেষ আশ্রয় নিল, চিরনিদ্রায়।

কিন্তু কি নির্মম! মৃত্যুর পরও সে শান্তি পেল না।
রাষ্ট্রের হেফাজতে থাকা মৃতদেহও নিরাপদ নয়,
এটাই আমাদের চিত্র।

মর্গের ভেতর, যেখানে প্রতিটি দেহের সর্বোচ্চ সম্মান পাওয়ার কথা, সেখানে এক অসভ্য মানুষ মৃতদেহকে ধর্ষণ করে মানবতা, আইন, নৈতিকতা, সবকিছুকে সবচেয়ে নোংরা ভাবে অপমান করল। শুধু একজন নারী নয়, পুরো সমাজ, পুরো সিস্টেম, পুরো মানবতার লাশ ওই মুহূর্তে ধর্ষিত হয়েছে।

এটা নিছক একক অপরাধ নয়, এটা আমাদের ব্যর্থ বিচারব্যবস্থা, ভঙ্গুর নৈতিকতা, এবং অসংস্কৃত সমাজব্যবস্থার প্রকৃত মুখ। যে দেশে মর্গে লাশের নিরাপত্তা নেই, সে দেশে জীবিত মানুষের নিরাপত্তা,
সেটা কেমন কল্পনা করেন?

স্বীকারোক্তি, মামলা, এসব নিয়মিত খবর।
কিন্তু প্রশ্ন হলো, মানুষ কবে মানুষ হবে?
সভ্যতার কপালে কবে আলোর ছোঁয়া লাগবে?

মেয়েটি দুনিয়া ছাড়তে চেয়েছিল কারণ তার মন উঠেছিল এই সমাজ থেকে।
কিন্তু মৃত্যু পরও সে জানলো না, এই সমাজ আরও ভয়ঙ্কর।

একটা লাশও যদি নিস্তার না পায়,,,
তবে আমরা কোন সভ্যতার দাবি করি?

এটাই বাংলাদেশের কঠিন বাস্তবতা।
এটাই আমাদের লজ্জা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ জনের কারাদণ্ড সহ গ্রেপ্তার ২৩

নগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ জনের কারাদণ্ড সহ গ্রেপ্তার ২৩