ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

মির্জাপুরে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে রেলগেটম্যানকে গণপিধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৯:৫৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৯:৫৬:১০ অপরাহ্ন
মির্জাপুরে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে রেলগেটম্যানকে গণপিধোলাই দিয়ে পুলিশে সোপর্দ মির্জাপুরে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে রেলগেটম্যানকে গণপিধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
টাঙ্গাইলের মির্জাপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে হানিফ মিয়া (৫০) নামে এক রেলগেটম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্পমহেড়া রেল স্টেশন এলাকায় ​এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হানিফ মিয়া জয়দেবপুর-যমুনা সেতু রেল সড়কের মহেড়া রেল ক্রসিংয়ের গেটম্যান হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হানিফ মিয়া টাকার প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে রেল স্টেশনের আবাসিক ভবনে ডেকে নিয়ে যান। সেখানে তিনি শিশুটির সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে শিশুটি ভবন থেকে বেরিয়ে আসে। পরে শিশুটির পরিবারের সদস্যরা অভিযোগ করেন, হানিফ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে এবং ঘটনাটি কাউকে জানালে ভয়ভীতি দেখায়।

এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হানিফ মিয়াকে আটক করে গণপিটুনি দেয়। এদিন বিকালে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, রেল সড়কের মহেড়া ক্রসিংয়ের গেটম্যান হানিফের বিরুদ্ধে এক শিশুর সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান ‍ওসি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড