ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

চান্দগাঁওয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৯:৩১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৯:৩১:০৮ অপরাহ্ন
চান্দগাঁওয়ে  বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক চান্দগাঁওয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেনসিডিল এবং ৫০ কেজি গাঁজাসহ তিন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে আরাকান রোডস্থ চান্দগাঁও অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- চট্টগ্রামের পাহাড়তলী এলাকার মোঃ মিজানুর রহমান (৩৭), ফেনীর ছাগলনাইয়ার মোঃ শহিদুল ইসলাম (২৫) এবং বান্দরবানের লামা উপজেলার মোঃ জসিম উদ্দিন (২৮)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, সরফতউল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি সিএনজিতে করে কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল রাত সাড়ে নয়টার দিকে উক্ত স্থানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।

আটকের পর তাদের দেখানো মতে সিএনজির পেছনের মালামাল রাখার স্থান থেকে তিনটি প্লাস্টিকের বস্তা এবং দুটি কাপড়ের ব্যাগ থেকে ১৯৮ বোতল ফেনসিডিল ও ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় নয় লক্ষ টাকা বলে র‌্যাব জানিয়েছে। এর মধ্যে প্রতি কেজি গাঁজার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা করে মোট পাঁচ লক্ষ টাকা এবং প্রতি বোতল ফেনসিডিলের মূল্য ২হাজার টাকা করে মোট ৩লাখ ৯৯ হাজার টাকা।

সিএনজিচালক মোহাম্মদ ইমন (২৫) জানান, তিনি ভাড়ায় চালিত সিএনজিচালক এবং যাত্রীদের ব্যাগে কী ছিল সে সম্পর্কে তিনি অবগত ছিলেন না।

গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত মাদক ও সিএনজি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার