ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাজশাহী নগরীতে বিএনপির ৩১ দফা নিয়ে গণসংযোগ ও প্রচার

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৮:৫২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৮:৫২:৩৭ অপরাহ্ন
রাজশাহী নগরীতে বিএনপির ৩১ দফা নিয়ে গণসংযোগ ও প্রচার রাজশাহী নগরীতে বিএনপির ৩১ দফা নিয়ে গণসংযোগ ও প্রচার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে রাজশাহী নগরীর ৩নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপি এক গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ৩নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সভাপতি মোঃ সালমগীর হোসেন ও সাধারণ সম্পাদক শামিম হোসেন স্বপনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। নগরীর দাশপুকুর বাইপাস মোড় থেকে শুরু হয়ে ডিঙ্গিডোবা নিমতলা এলাকাসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে স্লোগান দেন। ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সালমগীর হোসেন বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের এই প্রচারণা শুরু হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ আশরাফ আলী, যুগ্ম-সম্পাদক সৈয়দ রাশেল নান্টু, মোঃ রাজন আলী, মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, ৩নং বিএনপির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও আলমগীর হোসেন, ধর্ম সম্পাদক মোঃ লালন, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদ আলী, স্বেচ্ছাসেবক দলের রাজপাড়া থানার যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন মেরাজ ও শেখ ওয়াসিম আলী, মহানগর যুবদলের সদস্য নীরব খাঁন তারেক, যুবদল নেতা ফজলে রাব্বী, ৩নং ওয়ার্ড বিএনপির ছাত্রবিষয়ক সহ-সম্পাদক তানভির হোসেন ফিরোজ, সহ-প্রচার সম্পাদক মশিউর রহমান রিদয়, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক খোকন আলী, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মাসুদ রানা, আলী, কামাল হোসেন, এবং ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ আলী ও শাহাদৎ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক