ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বাবা ও ছেলে দু’জনের সাথেই রোম্যান্স করেছেন এই ৬ অভিনেত্রী

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৩:৫৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৩:৫৯:২৬ অপরাহ্ন
বাবা ও ছেলে দু’জনের সাথেই রোম্যান্স করেছেন এই ৬ অভিনেত্রী ছবি: সংগৃহীত
বলিউডের সবচেয়ে বড় আরেকটি বিষয় হলো তারা বৃত্তের বাইরেও কিছু করতে কখনো পিছপা হয় না। প্রযোজক, শিল্পী, কলাকুশলী, পরিচালকরা প্রতিনিয়ত নতুন কিছু করার চেষ্টা করে চলেছে। এছাড়াও বলিউড অভিনেত্রীরা বয়সের অনেক ব্যবধানে থাকা অভিনেতাদের সঙ্গে কাজ করতেও আপত্তি করেন না। সেই প্রসঙ্গেই আজকের আলোচনা। এখানে এমন ছয়জন অভিনেত্রীর একটি তালিকা রয়েছে যারা সময়ের পরিক্রমায় বাবা এবং ছেলে উভয়ের সাথেই পর্দায় রোমান্স করেছেন।

শ্রীদেবী : চিরসবুজ সুন্দরী হিসেবে পরিচিত বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী একইসঙ্গে ধর্মেন্দ্র ও সানি দেওলের নায়িকা হিসেবে কাজ করেছেন। ‘নাকা বন্দি’ ছবিতে শ্রীদেবী-ধর্মেন্দ্রর প্রেম দারুনভাবে গ্রহণ করেছিল দর্শক। অন্যদিকে ‘চালবাজ’, ‘সালতানাত’ ও ‘নিগাহে’র মতো ছবিতে ধর্মেন্দ্র পুত্র সানি দেওলের নায়িকা ছিলেন শ্রীদেবী।

ডিম্পল কাপাডিয়া : তিনি বিনোদ খান্নার সঙ্গে ‘খুন কা কার্জ’ এবং ‘ইনসাফ’ এর মতো সিনেমায় কাজ করেছেন। এছাড়াও, তিনি বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নার সাথে ‘দিল চাহতা হ্যায়’ সিনেমায় কাজ করেছেন।

অমৃতা সিং : সাইফ আলী খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংও রয়েছেন এই তালিকায়। তিনি ধর্মেন্দ্র ও সানি দেওল, উভয়ের নায়িকা হিসেবেই কাজ করেছেন। তিনি ‘বেতাব’ মুভিতে সানি দেওলের সাথে রোমান্স করেছিলেন এবং তার বাবা ধর্মেন্দ্রর সাথে ‘সাচ্চাই কি তাকাত’ চলচ্চিত্রেও কাজ করেছেন।

রানী মুখার্জি : বলিউডের এক সময়ের শীর্ষ নায়িকা রানী মুখার্জিও বাবা-পুত্র উভয়ের সাথেই কাজ করেছেন। তিনি ‘বান্টি অর বাবলি’তে অভিষেক বচ্চনের সাথে এবং ‘ব্ল্যাক’ মুভিতে অভিষেকের বাবা অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেছেন।

মাধুরী দীক্ষিত : নব্বই দশকের তুমুল চাহিদা সম্পন্ন অভিনেত্রী মাধুরী দীক্ষিতও রয়েছেন এই তালিকায়। তিনি বিনোদ খান্নার সাথে ‘দয়াবান’ সিনেমায় কাজ করেছিলেন এবং তারপরে ‘মহব্বতে’ সিনেমায় বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নার সঙ্গেও রোমান্স করেছেন।

হেমা মালিনী : এই কিংবদন্তি অভিনেত্রী রাজ কাপুরের সঙ্গে ‘স্বপ্ন কা সওদাগর’-এ কাজ করেছেন। তিনি ‘হাত কি সাফাই’-এ রণধীর কাপুরের বিপরীতে এবং তারপর ‘এক চাদর ম্যালি সি’তে ঋষি কাপুরের সঙ্গেও কাজ করেছেন। এই উল্লেখযোগ্য অভিনেত্রীগণ ছাড়াও বলিউডে আরো বেশ কয়েকজন অভিনেত্রী রয়েছেন যারা বাবা-ছেলের সঙ্গে পর্দা ভাগ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক