ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

ছুটির দিনে সড়কে প্রাণ গেল ১২ জনের

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৩:৪৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৩:৪৯:৪৭ অপরাহ্ন
ছুটির দিনে সড়কে প্রাণ গেল ১২ জনের ফাইল ফটো
ছুটির দিনে শুক্রবার (২৪ অক্টোবর)  দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ জন।

পুলিশ জানায়, ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন লিমিটেডের কর্মকর্তারা সপরিবারে সেজুতি ট্রাভেলস-এর বাসে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন। পাগলা বাজার এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান বাসের যাত্রী মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন ৫ জন। গতরাত সাড়ে তিনটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, যমুনা লাইনের একটি বাস দুর্ঘটনার পর পুলিয়া এলাকায় রাস্তার পাশে থামানো ছিল। যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে দাঁড়ান। এ সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় বাসটিকে। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদীর মাধবদীতে শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে বাসচাপায় ইজিবাইকের চালকসহ ৩ জনের প্রাণ গেছে। রাইনাদী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইজিবাইকটি মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী বাসটি ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান ২ জন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
এদিকে, যশোরের চৌগাছায় সকালে বালুবাহী ট্রলি চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

এ ছাড়া রাজধানী, লালমনিরহাট ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আরও ৩ নিহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক