ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি

আঙুলের গাঁটে যন্ত্রণা, অস্বাভাবিক প্রদাহ, আঙুল ফুলে ওঠার মতো কিছু লক্ষণ ক্যানসারেরও হতে পারে

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৩:৩৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৩:৩৭:৫৩ অপরাহ্ন
আঙুলের গাঁটে যন্ত্রণা, অস্বাভাবিক প্রদাহ, আঙুল ফুলে ওঠার মতো কিছু লক্ষণ ক্যানসারেরও হতে পারে ফাইল ফটো
দিনভর কম্পিউটারে বা ল্যাপটপে যাঁরা কাজ করেন, তাঁদের হাতের কব্জি, আঙুলে ব্যথা হওয়া স্বাভাবিক। তবে এমন কিছু ব্যথা হয়, যা দেখে অস্বাভাবিক বলেই মনে হয়। ধরুন, লিখতে যাচ্ছেন তখনই দেখলেন, আঙুলের প্রতিটি গাঁট শক্ত হয়ে উঠেছে, যন্ত্রণা অস্বাভাবিক। আবার দেখলেন, আঙুলের ডগায় নখের চারপাশ ফুলেফেঁপে উঠেছে। তখন মনে হতেই পারে দীর্ঘ ক্ষণ মাউস ধরে থাকার জন্য হচ্ছে, অথবা আঙুলে বাত হয়েছে। আসলে শরীরের কোথাও ব্যথাবেদনা বা প্রদাহ হলে, তাকে বাতই ভেবে ফেলেন অনেকে। উপসর্গ দেখেও এড়িয়ে যান। যে কারণে বিপদ ঘটে যায় নিঃশব্দে।

আঙুলের গাঁটে যন্ত্রণা, অস্বাভাবিক প্রদাহ, আঙুল ফুলে ওঠার মতো কিছু লক্ষণ ক্যানসারেরও হতে পারে। শুনতে অবাক লাগলেও সত্যি। ব্রিটেনের ন্যাশনাল হেল‌্‌থ সার্ভিস ও আমেরিকান ক্যানসার সোসাইটির গবেষণা বলছে, ফুসফুস ক্যানসারের কিছু প্রাথমিক লক্ষণ আঙুলে ফুটে ওঠে। শ্বাসনালির উপরের অংশে যদি ক্যানসার কোষের বিভাজন শুরু হয়, তা হলে সেই প্রদাহের রেশ ছড়ায় প্রথমে কাঁধে। দুই কাঁধেই অসহ্য যন্ত্রণা হয়, ফ্রোজ়েন শোল্ডারের মতো উপসর্গ দেখা দেয়। তার পর ধীরে ধীরে হাত হয়ে আঙুলে যন্ত্রণা শুরু হয়। অনেকটা বাতের মতোই লক্ষণ দেখা দিতে থাকে।

হাতের আঙুলের নখ বেঁকে যেতে শুরু করে। অনেক সময়ে নখ উল্টে যাওয়ার মতো লক্ষণও দেখা দেয়।

নখের চারপাশের চামড়া ফুলেফেঁপে ওঠে। আঙুলের ডগার দিক ফুলে লাল হয়ে যায়। একে বলে ‘ফিঙ্গার ক্লাবিং’ যা ফুসফুস ক্যানসারের বড় লক্ষণ।

আঙুলের গাঁটে গাঁটে যন্ত্রণা হয়, হাত নাড়াতে কষ্ট হয়।

গোটা হাত জুড়েই প্রদাহ হয়, সেই সঙ্গে কাঁধেও যন্ত্রণা শুরু হয়।

ফুসফুসের ক্যানসার ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে এ দেশে। এর কারণ কেবল ধূমপান বা বাড়তে থাকা দূষণ নয়, ফুসফুসের ক্যানসারের আরও এক কারণ হল জিনের রাসায়নিক বদল। এমনই দাবি করা হয়েছে একাধিক গবেষণায়। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, ফুসফুসে এক বার ক্যানসার বাসা বাঁধলে তা কেমোথেরাপি বা রেডিয়োথেরাপিতেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এমনকি, ক্যানসার খুব দ্রুত ছড়িয়েও পড়ছে। এর কারণই হল বিশেষ কিছু জিন। যেহেতু বদলটা হচ্ছে জিনে, তাই ক্যানসারের নানা রকম উপসর্গ প্রকাশ পাচ্ছে। ফুসফুসের ক্যানসার মানেই যে কেবল শ্বাসকষ্ট বা শ্বাসের সমস্যা হবে, তা নয়। এমন কিছু লক্ষণ শরীরের নানা অঙ্গে দেখা দিচ্ছে, যা দেখে ক্যানসারের উপসর্গ বলে মনেই হবে না। সাধারণ সমস্যা ভেবেই এড়িয়ে যাচ্ছেন বেশির ভাগই। ফলে ক্যানসার কোষও তলে তলে ডালপালা মেলতে শুরু করছে। আমেরিকার ক্যানসার ট্রিটমেন্ট সেন্টারের চিকিৎসকেরা জানিয়েছেন, পিঠে ব্যথাও ফুসফুস ক্যানসারের উপসর্গ হতে পারে। দেখা গিয়েছে, অন্তত ২৫ শতাংশ ফুসফুসের ক্যানসারের রোগীই পিঠ, কাঁধ ও আঙুলের যন্ত্রণায় ভোগেন। তাই এমন ব্যথাবেদনা আচমকা শুরু হলে বা দীর্ঘ সময় ধরে হতে থাকলে দেরি না করে এক্স-রে ও এমআরআই করিয়ে নেওয়া জরুরি। এতেও ধরা পড়ে ক্যানসার কোষ শরীরে ছড়িয়ে পড়ছে কি না।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী