ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও, উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’ পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল রাজশাহীতে শুরু সপ্তম জেলা কাব ক্যাম্পুরী মন্নুজান স্কুলের ফুটওভার ব্রিজে ফাটল দ্রুত মেরামতের নির্দেশ রাসিক প্রশাসকের সন্ত্রাসবিরোধী মামলায় বোয়ালিয়ায় আরও এক আসামি গ্রেপ্তার রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

লালপুরে ইমো প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৩:১০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৩:১০:৩৪ অপরাহ্ন
লালপুরে ইমো প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লালপুরে ইমো প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
নাটোরের লালপুরে বিকাশ, নগদ, ইমু হ্যাক করে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় চক্রের তিন সদস্যকে মাদক এবং হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত মোবাইল ও সিমসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে দেড়টার দিকে উপজেলার পানসিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে ০৬ টি স্মার্টফোন, ০৪টি বাটন ফোন, ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ২৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: নওপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন চেয়ারম্যানের ছেলে, সাইফুল ইসলাম তুহিন (২২), পানসিপাড়া গ্রামের সোলেমান প্রামানিকের ছেলে নাজমুল আলী (২০), বাচ্চু মন্ডলেলর ছেলে, আঃ আল বায়েজিদ(২০)। 

এ বিষয়ে নাটোর পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম বলেন, মোবাইল হ্যাকার এবং প্রতারকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আসামীদর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। লালপুরবাসীকে আহ্বান জানাবো নাটোরের এই বদনাম বন্ধ করার জন্য। আপনাদের সন্তানদেরকে এবং যুব সমাজকে মানুষকে প্রতারণা এবং হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলুন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল