ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

বিবাহিত অবস্থায় অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কের পক্ষে কাজল ও টুইঙ্কল!

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০৩:০৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০৩:০৭:২৪ অপরাহ্ন
বিবাহিত অবস্থায় অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কের পক্ষে কাজল ও টুইঙ্কল! ছবি: সংগৃহীত
বিবাহিত অবস্থায় অন্য সম্পর্কে জড়িয়ে পড়া বা ‘পরকীয়া’র ঘটনা বলিউডে নতুন নয়। বহু তারকা প্রথম স্ত্রী থাকাকালীনই বিয়ে করেছেন অন্য কাউকে। এমন নজির নায়িকাদের ক্ষেত্রেও আছে। যদিও এক রাতের সম্পর্ককে তেমন খারাপ নজরে দেখতে নারাজ কাজল ও টুইঙ্কল খন্না। তাঁদের মতে, শারীরিক ভাবে ঠকানোর চেয়ে মানসিক প্রতারণা বেশি কষ্টের। যদিও জাহ্নবী কপূরের ধারণা অন্য।

সম্প্রতি কাজল ও টুইঙ্কলের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন জাহ্নবী কপূর ও কর্ণ জোহর। সম্পর্কে প্রতারণার প্রসঙ্গ উঠলে, শারীরিক প্রতারণা নিয়ে ছুঁৎমার্গ নেই বলে জানান কাজল ও টুইঙ্কল। একই মত কর্ণের।

কাজল বলেন, ‘‘রাত শেষ কথা শেষ। এত ভাবার তো কিছু নেই!’’ তিন জনেই সমস্বরে বলে ওঠেন, আসলে কষ্ট বেশি হয় মানসিক প্রতরণায়। যদিও এর সঙ্গে একমত হতে পারেননি জাহ্নবী। তিনি অবশ্য বার বার বলতে থাকেন, ‘‘দুটোই খারাপ জিনিস। এখানে বেশি-কম বিচার করা যায় না।’’

তাতে টুইঙ্কলের পরামর্শ, জাহ্নবীর বয়স ৫০ হলে তিনিও তাঁদের সঙ্গে একমত হবেন। যদিও জাহ্নবীর নিজের বক্তব্যে অনড় থাকার মনোভাব, মন কেড়ে নিয়েছে দর্শকের। সকলেই জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ। একই ভাবে কাজল ও টুইঙ্কলের সমালোচনায় সরব নেটপাড়া।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন