ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

যাত্রীবাহী বাসে সুপারভাইজারের ইয়াবা পাচার,অতঃপর

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০১:৪৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০১:৪৫:১০ অপরাহ্ন
যাত্রীবাহী বাসে সুপারভাইজারের ইয়াবা পাচার,অতঃপর যাত্রীবাহী বাসে সুপারভাইজারের ইয়াবা পাচার,অতঃপর
চট্রগ্রাম থেকে নোয়াখালীতে ইয়াবা পাচারের সময় ৫শত পিস ইয়াবাসহ বাঁধন পরিবহনের এক সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকার আব্দুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পার্শ্বের সড়কে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো.সাহাব উল্লাহ (৩৭) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়নপুর গ্রামের চুনী ভূঁঞা বাড়ির মৃত.আব্দুল জলিলের ছেলে এবং ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৩২ নম্বর বাসের সুপারভাইজার।  

খোঁজ নিয়ে জানা যায়, সাহাব দীর্ঘদিন বাঁধন পরিবহনের বাসে সুপারভাইজার হিসেবে কাজ করছেন। এ সুযোগে তার সাথে মাদক পাচার চক্রের সাথে সখ্যতা গড়ে উঠে। পরে ওই মাদক পাচার চক্রে জড়িতে পড়েন তিনি। চট্রগ্রামের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকার মাদক কারবারিদের হাতে পৌঁছে দিতেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী নোয়াখালীগ্রামী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।      

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, যাত্রীবাহী বাসের আড়ালে নোয়াখালীর বিভিন্ন স্থানে ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বাসে অভিযান চালানো হয়। অভিযানে ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাসের সুপারভাইজার ইয়াবা পাচারে যুক্ত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা