ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের সম্মাননা দিলো ব্যাংক ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ১০:১২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ১০:১২:০৪ অপরাহ্ন
ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের সম্মাননা দিলো ব্যাংক ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের সম্মাননা দিলো ব্যাংক ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ
 জাতীয় পাঠ্যক্রমের আওতাভিত্তিক বাংলা মিডিয়ামের স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং ব্র্যাক ব্যাংক। টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে সেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করা
হয়েছে।
ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আগামী’-এর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি গত ২৫ মে ২০২৫ ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেডকোয়ার্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং, ক্রিটিক্যাল চিন্তাভাবনা এবং ইংরেজি যোগাযোগ দক্ষতা প্রদর্শনের এক জাতীয় মঞ্চের ভূমিকা পালন করে। পাঁচটি বিভাগের ৩৩টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, যেখানে শিক্ষার্থীরা প্রাথমিক, আঞ্চলিক এবং ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতার সুযোগ পেয়েছিল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হওয়া এই প্রতিযোগিতায় নেভি অ্যাঙ্কারেজ স্কুল অ্যান্ড কলেজের লাইবা মুনতাহা গ্রুপ-এ (গ্রেড ৯-১০) থেকে এবং হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অ্যারন নাফি গ্রুপ বি (গ্রেড ১১-১২) থেকে বিজয়ী হন। চূড়ান্ত প্রতিযোগীদের তাঁদের বিষয়বস্তু, পরিবেশনা এবং ভাষা দক্ষতার ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। একটি বিশেষজ্ঞ প্যানেল দর্শকদের সামনে সরাসরি এই মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে।

আয়োজনে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং উইমেন্ট ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ অ্যান্ড স্টুডেন্ট ব্যাংকিং সেগমেন্ট ‘আগামী’- এর সিনিয়র ম্যানেজার নাতাশা কাদের-সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রায়ম্যান, এক্সামসের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা এবং বিজনেস ডেভেলপমেন্ট এক্সামসের মাস্টার ট্রেইনার সানা শহীদ।

টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ক্লাব গ্রোথ ডিরেক্টর মো. গোলাম দস্তগীর, ডিটিএম, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোয়্যালিটি ডিরেক্টর ফয়েজ উদ্দিন আহমেদ এবং ঢাকা বাংলাদেশ টোস্টমাস্টার্স ক্লাবের প্রাক্তন সভাপতি মো. তাহমিদুল ইসলাম। এই আয়োজন নিয়ে মো. মাহীয়ুল ইসলাম বলেন, “এই প্রতিযোগিতার আয়োজন শুধু পাবলিক স্পিকিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই নয়, বরং এটি সারাদেশের শিক্ষার্থীদের প্রতিভা, আত্মবিশ্বাস এবং অপার সম্ভাবনা উদ্‌যাপনের একটি মঞ্চও। ব্র্যাক ব্যাংকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তরুণরাই হলো আগামী দিনের কারিগর। এই কারণেই আমরা এমন সব উদ্যোগে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তরুণদের স্বপ্নকে লালন করে এবং তাঁদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রানশক্তি হিসেবে গড়ে উঠতে ক্ষমতায়িত করে।” ম্যাক্সিম রায়ম্যান বলেন, “এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাঁদের কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় সহায়তা করতে এবং যোগাযোগ দক্ষতা বাড়াতে ভূমিকা রাখে। ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতার

এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের মাঝে থট লিডার এবং বিশ্ব নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে যাবো।”‘আগামী’ সেগমেন্টের মাধ্যমে ব্র্যাক ব্যাংক ব্যাংকিংয়ের বাইরেও শিক্ষার্থীদের নেতৃত্ব, যোগাযোগ ও অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা বাড়ানোর মাধ্যমে তাঁদের আত্মন্নোয়নে ভূমিকা রাখছে, যাতে তাঁরা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা