ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার

সিংড়ায় বিএনপির গ্রীন সিগন্যালে সবচেয়ে বেশি খুশি আওয়ামী লীগ: দাউদার মাহমুদ

  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ০১:২৫:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ০১:২৫:১১ অপরাহ্ন
সিংড়ায় বিএনপির গ্রীন সিগন্যালে সবচেয়ে বেশি খুশি আওয়ামী লীগ: দাউদার মাহমুদ সিংড়ায় বিএনপির গ্রীন সিগন্যালে সবচেয়ে বেশি খুশি আওয়ামী লীগ: দাউদার মাহমুদ
নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব দাউদার মাহমুদ বলেছেন, সিংড়ায় বিএনপির গ্রীন সিগন্যাল আসায় সবচেয়ে বেশি খুশি হয়েছে আওয়ামী লীগ। ফেসবুকে লাইভ দিয়ে আওয়ামী লীগ অফিসের তালা খুলেছে। আওয়ামী লীগের নেতারা আলহামদুলিল্লাহ পোষ্ট দিয়েছে। তাই আগামীতে ধানের শীষ যার হাতে তুলে দেবেন তা ভেবে দেখবেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৫টায় সিংড়া কোর্ট মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দাউদার মাহমুদ বলেন, আমাদের অনেক মা-বোনের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌছাঁয়নি। সেজন্য আমার মা-বোনদের জানাতে আজকের এ সমাবেশ। যেদিন থেকে এ ৩১ দফা মানুষ বুঝেছে, সেদিন থেকে মানুষের দাবী হয়ে দাঁড়িয়েছে। ৩১ দফা সাধারণ মানুষের আশার প্রতীক। তারেক রহমানের ৩১ দফা আগামী বাংলাদেশের স্বপ্ন। দেশ নেতা তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবে, আমরা তার জন্য কাজ করবো। 

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে ছিলাম। দলের একটি কর্মসূচিও ফাঁকি দেইনি। তারেক রহমানের লিফলেট বিতরণ করতে গিয়ে পুলিশের হাতে মার খেয়েছি, মামলা খেয়েছি তবুও রাজপথ ছাড়িনি। দল ছাড়ি নাই, কারো সাথে আপোষ করিনি। আমি যদি চাইতাম, এ ১৭ বছর আরাম-আয়েশে দিন কাটাতে পারতাম। কিন্তু দল ও নিজের সততার সঙ্গে সেই বেঈমানি করিনি। 

সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্যে রাখেন- সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল নেছা পুতুল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা মহিলা দলের নেত্রী রোজিনা আক্তার শিল্পী, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেক সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার