ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে যুবদলের দুই কর্মীকে গুলি কার্নিভাল, সাম্বা আর ফুটবলের নান্দনিক মেলবন্ধন ও ব্রাজিলের সংস্কৃতি ‘হিট স্ট্রোক’ থেকে বাঁচতে খাবেন কোন পানীয় কান-এ গিয়েও সরব মৌনী! সূরজকে নিয়ে সপাটে কোন জবাব দিলেন অভিনেত্রী? বগুড়ায় ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা মহানগরীতে জীবন বীমার উন্নয়ন ম্যানেজারের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ১০১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করলেন আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট গাছের সঙ্গে বাঁধা দেহ, পায়ের কাছে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে দুই ভাইয়ের মৃত্যু সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে সবার চাওয়ার অপমৃত্যু ঘটেছে: শিশির মনির হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে পড়লেন নেতানিয়াহু, ক্ষুব্ধ ‘বন্ধুর’ সিদ্ধান্তে প্রাইমারি পর্যায়ের এই টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়ার বেরিয়ে আসবে: বিভাগীয় কমিশনার রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলতি মাসের প্রথম ২০ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ডলার রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহত কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ইমামগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মোহরে অনুষ্ঠিত হলো কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব সিংড়া উপজেলা আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাণীনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিনষ্ট

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৫:৫২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৫:৫২:৪৪ অপরাহ্ন
রাণীনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিনষ্ট রাণীনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিনষ্ট
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৪০টি (৮০০ মিটার) চায়না দুয়ারী জাল উচ্ছেদ ও বিনষ্ট করা হয়েছে যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। বুধবার বিকেলে উপজেলার ছোট যমুনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে সন্ধ্যায় উচ্ছেদ করা চায়না দুয়ারী জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানের নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপ-প্রশাসনিক কর্মকর্তা মো: রায়হান আলী, থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান দিন দিন উপজেলায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অবৈধ মাছ ধরার জাল প্রতিরোধে মৎস্য অফিসে জনবল সংকট নিয়েও প্রায়শ উপজেলার বিভিন্ন জলাধারে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হয়েছে। যদি অফিসে পর্যাপ্ত জনবল থাকতো তাহলে এই ধরনের অভিযান আরো বেশি বেশি পরিচালনা করা সহজতর হতো। আর উপজেলাতে এই ধরণের নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার প্রবণতাও অনেকটা কমানো সম্ভব হতো। তবুও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে এই ধরণের অভিযান চলমান রাখা হয়েছে আর আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান এই কর্মকর্তা। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীতে জীবন বীমার উন্নয়ন ম্যানেজারের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

মহানগরীতে জীবন বীমার উন্নয়ন ম্যানেজারের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ