ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

সিরাজগঞ্জে উচ্চ শব্দে গান বাজিয়ে কিশোরীকে ধর্ষণ! গ্রেপ্তার ধর্ষক নাইম

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৫:৪৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৫:৪৯:৩৭ অপরাহ্ন
সিরাজগঞ্জে উচ্চ শব্দে গান বাজিয়ে কিশোরীকে ধর্ষণ! গ্রেপ্তার  ধর্ষক নাইম সিরাজগঞ্জে উচ্চ শব্দে গান বাজিয়ে কিশোরীকে ধর্ষণ! গ্রেপ্তার ধর্ষক নাইম
সিরাজগঞ্জের কামারখন্দে রেস্টুরেন্টের ভেতর উচ্চ শব্দে গান বাজিয়ে কিশোরী ধর্ষণের আলোচিত মামলার প্রধান আসামি মোঃ নাইম হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার ভোররাতে কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল ।

গ্রেপ্তার নাইম হোসেন কামারখন্দ উপজেলার চর কামারখন্দ গ্রামের মোঃ রহমত আলীর ছেলে।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাব-১২ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।

মামলার বরাত দিয়ে র‌্যাব জনায়, ভুক্তভোগী কিশোরী (১৪), কর্ণসুতী দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। সে গত ১৯ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে কলম কেনার জন্য দোকানের দিকে যাওয়ার সময় কয়েকজন যুবক তাকে অপহরণ করে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নেয়। পরে তাকে কামারখন্দ উপজেলা সেন্ট্রাল পার্কের পাশে 'ডেরা ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে' নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান আসামি নাইম হোসেন কিশোরীটিকে ধর্ষণ করে। এসময় তার সহযোগীরা রেস্টুরেন্টের গেটে পাহারা দেয় এবং কিশোরীর চিৎকার যেন বাইরে শোনা না যায়, সেজন্য উচ্চস্বরে সাউন্ডবক্সে গান বাজাতে থাকে।

অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীটি জ্ঞান হারিয়ে ফেললে আসামিরা তাকে সিরাজগঞ্জ কমিউনিটি ক্লিনিকে ভর্তি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভুক্তভোগীর পরিবার তাকে উদ্ধার করে এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ২০ অক্টোবর কামারখন্দ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন, যেখানে নাইম হোসেনকে প্রধান আসামি করা হয়।[5] ঘটনার পর থেকেই নাইম পলাতক ছিল।

র‍্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মো. আহসান হাবিব জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে আসামীদের গ্রেফতারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ মামলায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এরআগে গ্রেপ্তারকৃত অপর তিন আসামি হলো- আকাশ (২১), আতিক (২৩) ও নাজমুল হক নয়ন (২৩)।

গ্রেপ্তারকৃত প্রধান আসামি নাইম হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে কামারখন্দ থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ