ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

১০ বছর পর মিরপুরে উদ্বোধনী জুটিতে শতরান বাংলাদেশের

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৩:৫৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৩:৫৩:৫০ অপরাহ্ন
১০ বছর পর মিরপুরে উদ্বোধনী জুটিতে শতরান বাংলাদেশের ছবি: সংগৃহীত
ব্যাটারদের চরম ব্যর্থতা সঙ্গী বেশ কিছুদিন। বিশেষ করে টপ অর্ডারের রান খরা ভোগাচ্ছে টিম বাংলাদেশকে। এ মুহূর্তে টিম বাংলাদেশের সবচেয়ে সমস্যা সঙ্কুল জায়গাই হলো টপ অর্ডার ব্যাটিং। ওপেনাররা কেউই নিজেকে মেলে ধরতে পারছেন না। কারো ব্যাটেই রান নেই।

এ সিরিজেও তাই। সৌম্য সরকার আগের ম্যাচে খুঁড়িয়ে খুঁড়িয়ে ৮৯ বলে ৪৫ রান করলেও তাতে আস্থার ছাপ ছিল না তেমন। সাইফ হাসান ২ ম্যাচেই ছিলেন ব্যর্থ। যে কারণে উদ্বোধনী জুটি ভেঙ্গে গেছে অল্প সময় ও সংগ্রহে।

অবশেষে আজ সেই না পারা থেকে বেরিয়ে আসলেন বাংলাদেশের ২ ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। বৃহস্পতিবার শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম উইকেটে দারুন ব্যাটিং নৈপুণ্য উপহার দিলেন সৌম্য ও সাইফ।

১৬ নম্বর ওভারে ওয়েস্ট ইন্ডিজ স্পিনার গুদাকেশ মোতির বলে সাইফ সোজা ব্যাটে বিশাল ছক্কা হাঁকালে বাংলাদেশের রান গিয়ে দাড়ায় ১০৩। আর তাতেই অবশেষে আড়াই বছর পর প্রথম উইকেটে ১০০ রান পার করলো বাংলাদেশ।

মিরপুরে হোম অব ক্রিকেটে ১০ বছর পর এই প্রথম উদ্বোধনী উইকেটে ১০০ রানের পার্টনারশিপ গড়লো বাংলাদেশ। গত ১০ বছরে প্রথম উইকেট জুটিতে শতরান হয়নি আর।

সর্বশেষ ২০১৫ সালের ১১ নভেম্বর এই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে দুই বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস মিলে ১৪৭ রানের বড় জুটি গড়েছিলেন। অবশেষে আজ দীর্ঘ বিরতি দিয়ে, ১০ বছর পর বাঁ-হাতি সৌম্য আর ডান হাতি সাইফ হাসান মিলে প্রথম উইকেটে ১০০ রান পার করে দেন। শেষ পর্যন্ত ১৭৬ রানের জুটি গড়েন দুই ওপেনার।

শুধু তাই নয়, বাংলাদেশ গত আড়াই বছরে উদ্বোধনী জুটিতে শতরান করতে পারেনি। সর্বশেষ ২০২৩ সালের ২৩ মার্চ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ১০০ প্লাস রানের পার্টনারশিপ হয়েছিল। তামিম ইকবাল (৪১) আর লিটন দাস (৫০) মিলে প্রথম উইকেটে ১০২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের জয় পায় বাংলাদেশ। ম্যাচে টাইগারদের লক্ষ্য ছিল ১০২ রান।

৩ পেসার হাসান মাহমুদ (৫/৩২), তাসকিন (৩/২৬) আর এবাদত হোসেনের (২/২৯) সাঁড়াসি বোলিং আক্রমণের মুখে মাত্র ২৮.১ ওভারে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে তামিম ও লিটন দাস ১৩.১ ওভারে ওই রান টপকে বাংলাদেশকে ১০ উইকেটের সহজ জয় উপহার দিয়েছিলেন।

আজ প্রথম উইকেটে ১০০ রান তোলার পথে যেন পাল্লা দিয়ে রান তুলেছেন সাইফ ও সৌম্য। সাইফ যখন ক্যারিবীয় স্পিনার গুদাকেশ মোতিকে ছক্কা হাঁকিয়ে প্রথম উইকেটে ১০০ পার করে দেন তখন সৌম্যর রান ৫২। আর সাইফের সংগ্রহ ৪৭।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৮। তাওহিদ হৃদয় ৩ ও নাজমুল হোসেন শান্ত ব্যাট করছিলেন ৭ রানে। ৮০ রান করে সাইফ হাসান ও ৯১ রান করে আউট হন সৌম্য সরকার।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ