ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক্যারিয়ার ফেয়ার ৫.০’ -এ অংশ নিল গার্ডিয়ান

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৯:৪৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৯:৪৬:৪৭ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক্যারিয়ার ফেয়ার ৫.০’ -এ অংশ নিল গার্ডিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক্যারিয়ার ফেয়ার ৫.০’ -এ অংশ নিল গার্ডিয়ান
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (ডিইউসিসি) আয়োজিত ‘ক্যারিয়ার ফেয়ার ৫.০’ - এ অংশগ্রহণ করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। দুই দিনব্যাপী এই আয়োজনে স্নাতক করছেন এমন শিক্ষার্থী, অনুষদ সদস্য, নিয়োগদাতা, শিল্পখাতের শীর্ষ নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ক্যারিয়ার ফেয়ারটিকে প্রাণবন্ত করে তোলে। আয়োজনে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পায়; এবং একইসাথে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগদাতাদের জন্য ফেয়ারটি মেধাবী ও সম্ভাবনাময় তরুণ খুঁজে পাওয়ার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ফেয়ারের উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ২৭ ও ২৮ মে ফেয়ারটি অনুষ্ঠিত হয়। ফেয়ারে গার্ডিয়ান ছাড়াও ওয়ালটন, এপেক্স, দারাজ, বেঙ্গল গ্রুপ, সিঙ্গার, ক্রাউন সিমেন্ট ও নিউজিল্যান্ড ডেইরিসহ মোট ২৫টি দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য ফেয়ারটি ছিল চাকরির সুযোগ সম্পর্কে জানার এক চমৎকার উদ্যোগ। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীরা নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান এবং বিভিন্ন শিল্পখাতের পেশাদারদের সঙ্গে মতবিনিময় করেন।

গার্ডিয়ান – এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব হিউম্যান রিসোর্সেস ফারজানা কাদের বলেন, “গার্ডিয়ানে আমরা বিশ্বাস করি, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাথে এই উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। তরুণ প্রতিভাবানদের সাথে দেখা হওয়া আমাদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা। আমরা এমন মেধাবী তরুণদের সাথে কাজ করার সুযোগের অপেক্ষায় রয়েছি।” সমাপনী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় ক্যারিয়ার ফেয়ার ৫.০। চমৎকার এ আয়োজন চাকরির সুযোগ ও পেশাগত ক্ষেত্রে অর্থবহ যোগাযোগ তৈরির ক্ষেত্রে চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা