ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু!

সুস্থ ও নেক সন্তান লাভের ৪ দোয়া

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৩:৪২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৩:৪২:১৬ অপরাহ্ন
সুস্থ ও নেক সন্তান লাভের ৪ দোয়া ছবি: সংগৃহীত
সুস্থ ও নেক সন্তান আল্লাহর অনেক বড় নেয়ামত। এই জীবনে যেমন সুস্থ ও নেক সন্তান চোখের শীতলতা ও সওয়াবের কারণ হয়, মৃত্যুর পরও নেক সন্তানের কারণে মানুষের সওয়াব জারি থাকে। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আদম সন্তান যখন মারা যায়, তখন তার তিন প্রকার আমল ছাড়া অন্য সব আমলের ধারা বন্ধ হয়ে যায়; ১. সদকায়ে জারিয়া (ফায়েদা অব্যাহত থাকে এ রকম সদকা যেমন মসজিদ নির্মাণ করা, কূপ খনন করে দেওয়া ইত্যাদি) ২. ইলম বা জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হতে থাকে ৩. সুসন্তান যে তার জন্য নেক দোয়া করতে থাকে। (সহিহ মুসলিম: ৪৩১০)

এখানে আমরা কোরআন-হাদিসে বর্ণিত সুস্থ ও নেক সন্তান লাভের ৪টি দোয়া উল্লেখ করছি।

১. সুস্থ ও নেক জীবনসঙ্গী ও সন্তান লাভের জন্য বেশি বেশি এই দোয়া পড়ুন:
رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

উচ্চারণ: রাব্বানা হাবলানা মিন আঝওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইয়ুনিও ওয়াজআলনা লিলমুত্তাক্বিনা ইমামা।

অর্থ: হে আমাদের রব, আপনি আমাদের এমন জীবনসঙ্গী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চোখ শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ বানান। (সুরা ফুরকান: ৭৪)

২. সুস্থ ও নেক সন্তান লাভের জন্য বেশি বেশি এই দোয়া পড়ুন:
رَبِّ هَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ ذُرِّیَّۃً طَیِّبَۃً ۚ اِنَّکَ سَمِیۡعُ الدُّعَآءِ

উচ্চারণ: রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান ত্বাইয়েবাতান; ইন্নাকা সামিউদ-দুয়া।

অর্থ: হে আমার রব! আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন, আপনি আপনি দোয়া শ্রবণকারী। (সুরা আলে ইমরান: ৩৮)

৩. সুস্থ ও নেক সন্তান লাভের জন্য বেশি বেশি এই দোয়া পড়ুন:
رَبِّ هَبۡ لِیۡ مِنَ الصّٰلِحِیۡنَ

উচ্চারণ: রাব্বি হাবলি মিনাস সালিহিন।

অর্থ: হে আমার রব, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। (সুরা সাফফাত: ১০০)

৪. সুস্থ ও নেক সন্তান লাভের জন্য স্ত্রীর সঙ্গে সহবাসের আগে এই দোয়া করুন:
بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহুম্মা জাননিবনাশ শায়ত্বানা ওয়া জাননিবিশ শায়ত্বানা মা রযাকতানা। 

অর্থ: মহান আল্লাহর নামে, হে আল্লাহ! তুমি আমাদেরকে শয়তান হতে দূরে রাখো এবং আমাদের জন্য তুমি যা নির্ধারিত করে রেখেছ শয়তানকেও তা হতে দূরে রাখো। (সহিহ বুখারি: ৬৩৮৮)

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ