ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

পাবনায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৩:২৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৩:২৬:০৫ অপরাহ্ন
পাবনায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ২০ ছবি: সংগৃহীত
পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার মধ্য পুংগলী গ্রামে হাজী গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে সামনের চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। সেই পুরনো বিরোধের জের ধরে আজ সকালে আবারও উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত ২০ জনকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কোন পক্ষ থানায় এখনো অভিযোগ দেয়নি। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ