ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬ ফ্যাসিবাদের পতনের শুরু ১ জুলাই সিংড়ায় আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ জুলাই হামলা মামলার আসামি হয়েও রুয়েটে বহাল সাবেক ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম রোজ রাজশাহীকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর রাজশাহীতে আরডিএ পার্ক ও পার্ক রেস্ট হাউজের উদ্বোধন নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী

মাইগ্রেনের যন্ত্রণায় অস্থির? মাত্র ১৫ মিনিটে মিলবে উপশম

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৩:১৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৩:১৮:৫৮ অপরাহ্ন
মাইগ্রেনের যন্ত্রণায় অস্থির? মাত্র ১৫ মিনিটে মিলবে উপশম ছবি: সংগৃহীত
কথায় আছে, 'মাইগ্রেন আছে যার শত্রুর অভাব নেই তার।' এই সমস্যায় যাঁরা ভোগেন, তাঁরা জানেন এর যন্ত্রণা কতোটা। ব্যথা শুরু হলে সব ভুলিয়ে দিতে পারে একাই। রোদে বেরলে মাথা ব্যথা, জোরে কথা বললে সমস্যা, অতিরিক্ত আলোয় সমস্যা, অ্যাসিডিটি হলে মাথা ব্যথা, প্রচুর চাপ নিলে মাথা ব্যথা। অশান্তির শেষ থাকে না।

মাইগ্রেন নিয়ে একাধিক মানুষ ভোগেন বিশেষ করে স্ক্রিন টাইম, শব্দ ও বায়ু দূষণ বা লাইফস্টাইলের জন্য, এই সমস্যা আজকাল ঘরে ঘরে। আর ব্যথা শুরু হলে রক্ষে নেই। কয়েক ঘণ্টা বা একটা গোটা দিন কম পড়তে পারে। সেরে যাওয়ার নাম-গন্ধ করে না। কেন হয় এমন? ঠিক কী থেকে হয়? কীভাবে মাত্র ১৫ মিনিটে সমস্যা দূর করা সম্ভব, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডঃ কল্লোল দে।

মাইগ্রেনের ব্যথা কেন হয়?
একটি ভিডিও বার্তায় চিকিৎসক জানান, মূলত মাথায় ব্লাড ফ্লো বেড়ে গেলে মাইগ্রেনের ব্যথা শুরু হয়। এই ব্লাড ফ্লো যখন তখন বাড়তে পারে।

ঠিক কী করতে হবে প্রথম ১৫ মিনিটে?
চিকিৎসকের মতে, অসহ্য যন্ত্রণা শুরু হলে প্রথমেই আলো বন্ধ করে দিতে হবে বা আলো নেই এমন জায়গায় গিয়ে একটু বসতে হবে। 
তারপর একটা বালতিতে গরম জল নিয়ে (সহ্য করার মতো), তাতে এক মুঠো ম্যাশনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট দিয়ে দুটো পা (পাতা পর্যন্ত ডুবিয়ে) রাখতে হবে কিছুক্ষণ।  

চিকিৎসক জানান, যেহেতু মাইগ্রেনে মাথায় ব্লাড ফ্লো বেড়ে যায় তাই মাথা ব্যথা হয়। গরম জলে পা ডোবালে রক্তনালি দিয়ে ফ্লো সেখানে বেশি হতে শুরু করে, তাই মাথা ব্যথা ধীরে ধীরে কমে ও আরাম লাগে।

তবে, মাইগ্রেন বাড়াবাড়ি রকমের হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক