ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

দিল্লিতে বন্দুকযুদ্ধে ৪ ‘গ্যাংস্টার’ নিহত

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৩:০৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৩:০৮:৩২ অপরাহ্ন
দিল্লিতে বন্দুকযুদ্ধে ৪ ‘গ্যাংস্টার’ নিহত ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে বিহারের ৪ শীর্ষ ফেরারি অপরাধী নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে। 

পুলিশ বলছে, রাত আড়াইটার পর গোলাগুলির ঘটনা ঘটে। নিহত এসব অপরাধী কুখ্যাত সিগমা গ্যাংয়ের সদস্য। তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই অপরাধী দলের সদস্যদের রাস্তায় আটকানোর চেষ্টা করলে পুলিশের দিকে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। পরে পুলিশের পাল্টা গুলিতে আহত হয় অপরাধীরা। দ্রুত স্থানীয় হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দিল্লি পুলিশ জানায়, বছরের পর বছর ধরে সিগমা গ্যাং বিহারজুড়ে চাঁদাবাজি ও ভাড়াটে হত্যাকারী হিসেবে একের পর এক অপরাধ করে আসছিল। তাছাড়া, গ্যাংয়ের সদস্যরা বিহারের বিধানসভা নির্বাচনের আগে বড় ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল বলেও অভিযোগ রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট