ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ইতিহাস গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৩:০৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৩:০৬:০৩ অপরাহ্ন
ইতিহাস গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল ছবি: সংগৃহীত
বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জয় করে তারা দেশের জন্য দ্বিতীয় পদক এনে দিলো। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম পদক জিতে ইতিহাস গড়েছিল। এবার বালক দলের সাফল্যে গেমসে এখন পর্যন্ত মোট দুটি ব্রোঞ্জ পদক পেল বাংলাদেশ।
 
ঈসা স্পোর্টস সিটিতে তাদের শেষ ম্যাচে বাংলাদেশ বালক কাবাডি দল স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে। এই জয়ের ফলে কাবাডি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে। বাংলাদেশ দলকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার।

টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ছিল কঠিন। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পরাজিত হওয়ার পর, তারা দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। এরপর শ্রীলঙ্কাকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দুর্ভাগ্যজনকভাবে থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি।

এশিয়ান যুব গেমসের আগের দুটি আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার কাবাডি ডিসিপ্লিনের হাত ধরে বাংলাদেশ এখন পর্যন্ত দুটি ব্রোঞ্জ পদক জয় করে তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ