ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

নিয়ামতপুরে গম্ভীরা গানে পানি ব্যবস্থাপনার বার্তা

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০২:২০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০২:২০:৪৮ অপরাহ্ন
নিয়ামতপুরে গম্ভীরা গানে পানি ব্যবস্থাপনার বার্তা নিয়ামতপুরে গম্ভীরা গানে পানি ব্যবস্থাপনার বার্তা
'- হামরা নিজেরা নিজেরঘে ক্ষতি করহ্যা পানি গালাকে নষ্ট করছি। যেগল্যা পুকুর পহড়্যা আছে সেগলা খনন করহ্যা পানি সংরক্ষণ করতে হবে।
 -তাই নাকি বে। 
 - হা নানা, সেটাই তো কহছি। দিনদিন পানির স্তর নিচে বস্যা য্যাছে। এটা একদিন পৃথিবীর হুমকি হয়্যা পড়বে।' 

এভাবে নানা-নাতির কথোপকথনে বরেন্দ্র অঞ্চলের পানি সংরক্ষণের  কথা  উঠে আসলো।  

গম্ভীরা গানের  মাধ্যমে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তাঁরা উপস্থিত স্থানীয় জনগণকে সচেতন করছিলেন। 

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে নওগাঁর নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল  উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (২২ অক্টোবর)  বিকেলে এই গম্ভীরা অনুষ্ঠিত হয়। এতে সুইজারল্যান্ড সরকার অর্থায়ন করেছে আর ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ  সহযোগিতা করেছে। 

আয়োজকেরা জানান, এলাকার স্থানীয় লোকজনের মধ্যে  জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার করণীয় সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই গম্ভীরা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার  প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পীবৃন্দ এই গম্ভীরা পরিবেশন করেন। 

অনুষ্ঠানে এলাকার সকল স্তরের জনগণসহ স্থানীয় সরকার প্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে গম্ভীরা উপভোগ করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু