ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

প্রেম ভাঙলেও বন্ধুত্ব অটুট, মালাইকার ৫২ বছরের জন্মদিনে অর্জুনের শুভেচ্ছা

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০১:৫৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০১:৫৯:২০ অপরাহ্ন
প্রেম ভাঙলেও বন্ধুত্ব অটুট, মালাইকার ৫২ বছরের জন্মদিনে অর্জুনের শুভেচ্ছা ছবি: সংগৃহীত
মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে অর্জুন কপূরের। তবু যেন মালাইকাকে ভুলতেই পারছেন না তিনি। প্রায়ই অর্জুনের মুখে শোনা যায় মালাইকার কথা। অভিনেত্রীর যে কোনও সমস্যায় সর্বদা অর্জুন পাশে এসে দাঁড়িয়েছেন। অভিনেত্রীর জন্মদিনে তাঁর জন্য কোন প্রার্থনা করলেন প্রাক্তন প্রেমিক?

৫২ বছরে পা দিলেন মালাইকা অরোরা। তাঁর বয়স যেন সামনে দৌড়োচ্ছে না বরং উল্টো দিকে হাঁটছে। পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছেও কী ভাবে এমন যৌবন ধরে রেখেছেন, সেই নিয়ে নানা কথা শুনতে হয় তাঁকে। শুধু তাই নয়, অর্জুনের সঙ্গে তাঁর প্রেম চলাকালীন তাঁদের বয়সের ফারাক নিয়েও নিত্যদিন কটাক্ষের মুখে পড়তে হত তাঁকে।

অর্জুনের সঙ্গে তাঁদের সম্পর্ক ভাঙার পরও বার বার তা জোড়া লাগার গুঞ্জন শোনা গিয়েছে। মালাইকার জন্মদিনে সেই গুঞ্জন উস্কে অর্জুন লেখেন, ‘‘শুভ জন্মদিন। সব সময় এমনই উচ্চতায় থেকো। হাসিটা বজায় রেখো এবং খোঁজ চালিয়ে যাও।’’ এই খোঁজ চালিয়ে যাওয়ার মধ্যে কোন ইঙ্গিত দিতে চেয়েছেন অভিনেতা? সেটা স্পষ্ট নয়।

গত বছর জুন মাসে মালাইকা-অর্জুনের বিচ্ছেদের খবর প্রথম শোনা গিয়েছিল। দু’জনের এক ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের জল্পনায় সিলমোহর দিয়েছিলেন। বিচ্ছেদ হলেও নাকি সৌজন্য বজায় থাকবে, জানিয়েছিলেন সেই সূত্র। কিন্তু তার পরেই অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতি চোখে পড়ে অনুরাগীদের। তবে মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গিয়েছিলেন অর্জুন। দুঃসময়ে প্রাক্তন প্রেমিকার পাশে ছিলেন তিনি। সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে কখনওই প্রকাশ্যে কিছু জানাননি মালাইকা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ