ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ

শপথ নিলেন চাকসুর নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০১:৩৯:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০১:৩৯:৪৪ অপরাহ্ন
শপথ নিলেন চাকসুর নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা ছবি: সংগৃহীত
হট্টগোলের পর অবশেষে শপথ নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও হোস্টেল সংসদের নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নির্বাচিত প্রার্থীরা শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। এরপর উপাচার্যের নিকট চাকসুর গেজেট হস্তান্তর করেন নির্বাচন কমিশনারবৃন্দ।

তবে এর আগে শপথ পাঠ শুরুর সময়ে হঠাৎ করেই হট্টগোল তৈরি হয় অডিটোরিয়ামে। কিছু সময় পর হট্টগোল থেমে যায় এবং শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। 

কেন্দ্রীয় সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণের পর একে একে প্রতিটি হল ও হোস্টেল সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ পাঠ করানো হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণা করা হয়। যেখানে চাকসুর ভিপি, জিএসসহ ২৬টি পদের ২৪টিতেই বিজয় অর্জন করে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

চাকসুর ১৪টি হলের ফলাফল অনুযায়ী, ভিপি পদে ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইব্রাহিম হোসেন রনি।

জিএস পদে  ৮ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাঈদ বিন হাবিব। এজিএস পদে ৭ হাজার ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক