ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক সিংড়ায় কৃষি জমি কেটে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ

নদী থেকে বালু উত্তোলন করে সরকারি ব্রিজ নির্মাণ: ঠিকাদারি প্রতিষ্ঠানের ২কর্মকর্তার কারাদন্ড

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০১:১৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০১:১৮:০০ অপরাহ্ন
নদী থেকে বালু উত্তোলন করে সরকারি ব্রিজ নির্মাণ: ঠিকাদারি প্রতিষ্ঠানের ২কর্মকর্তার কারাদন্ড নদী থেকে বালু উত্তোলন করে সরকারি ব্রিজ নির্মাণ: ঠিকাদারি প্রতিষ্ঠানের ২কর্মকর্তার কারাদন্ড
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সরকারি ব্রিজ নির্মাণে ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারি প্রজেক্ট ম্যানেজার ও সাইট ইঞ্জিনিয়ারকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের তেল্লারঘাট সংলগ্ন ছোট ফেনী নদী এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

দন্ডপ্রাপ্তরা হলেন: এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সহকারি প্রজেক্ট ম্যানেজার নুর নবী (৩৮) ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল (৩২)।  

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরহাজারী ইউনিয়নে ছোট ফেনী নদীর উপর নির্মাণাধীন তেল্লারঘাট থেকে দনিপাড়া সংযোগ ব্রিজের কাজ পায় এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এরপর চরহাজারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আসিফ ইকবাল সুমন ও চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শেখ ফরিদ দুলালের যোগসাজশে স্থানীয় শ্রমিকদের মাধ্যমে ছোট ফেনী নদী থেকে ব্রিজ নির্মাণের কাজে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলনের সত্যতা পেয়ে ঠিকাদরি প্রতিষ্ঠানের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নুর নবী ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। একই সাথে বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় দেড় কিলোমিটার পাইপ ধ্বংস করা হয় এবং ১টি ইঞ্জিন জব্দ করা হয়।  

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরহাজারী ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আসিফ ইকবাল সুমন ও চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শেখ ফরিদ দুলাল অভিযোগ নাকচ করে বলেন, এ বিষয়ে তারা কিছু জানেননা।  

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, বাংলাদেশ সেনাবাহিনী, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু

রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু