ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

মুসলিম শিশু-কিশোরীদের ওপর সহিংসতা: রাজশাহীতে উলামা-জনতা পরিষদের প্রতিবাদ

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৭:৪০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৭:৪০:৫৪ অপরাহ্ন
মুসলিম শিশু-কিশোরীদের ওপর সহিংসতা: রাজশাহীতে উলামা-জনতা পরিষদের প্রতিবাদ মুসলিম শিশু-কিশোরীদের ওপর সহিংসতা: রাজশাহীতে উলামা-জনতা পরিষদের প্রতিবাদ
দেশজুড়ে মুসলিম শিশু ও কিশোরীদের ওপর যৌন নির্যাতন ও সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধি এবং বিচারহীনতার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে উলামা-জনতা পরিষদ, রাজশাহী।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে মুসলিম নারী ও কিশোরীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনার বিচার হচ্ছে না। বক্তারা বলেন, “মানবাধিকারের কথা বলা আন্তর্জাতিক সংস্থাগুলোও এ বিষয়ে রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন উলামা-জনতা পরিষদ রাজশাহীর সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী মহানগরের সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ তালহা হাফি। তিনি বলেন, “এটি কেবল সামাজিক অপরাধ নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ। সময় এসেছে বিশ্ব মুসলিম সমাজকে এক হয়ে এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়ানোর।”

বিক্ষোভে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইসলামী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসান লিটন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুম বিল্লাহ, মুফতি আব্দুল্লাহ ইবনে মাসাইদ, মুফতি আহমদ উল্লাহ ও মুফতি আফজালুল রহমান প্রমুখ।

মানবাধিকারকর্মীরা বলছেন, দেশে নারী ও কিশোরীদের ওপর সহিংসতার সংখ্যা যেমন বাড়ছে, তেমনি এসব ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। রাজশাহীর মানবাধিকার সংগঠন মানববন্ধন বাংলাদেশ-এর সমন্বয়ক রফিকুল ইসলাম তৌহিদ বলেন, “ধর্ষণ বা যৌন সহিংসতার ঘটনায় দ্রুত বিচার না হলে সামাজিক প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে। প্রশাসনের উচিত এসব ঘটনার দ্রুত তদন্ত ও অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করা।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা পারভীন বলেন, “ধর্মীয় বা সামাজিক পরিচয়ের ভিত্তিতে নারীদের ওপর সহিংসতা শুধু অপরাধ নয়, এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিই হতে পারে এই প্রবণতা রোধের মূল উপায়।”

সমাবেশ শেষে বক্তারা ঘোষণা দেন, আগামী সপ্তাহে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে, যাতে যৌন সহিংসতার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করা যায়।

বক্তারা বলেন, “শুধু বক্তৃতা নয়, এখন সময় বাস্তব পদক্ষেপের। মুসলিম নারীদের নিরাপত্তা রক্ষায় দেশ-বিদেশের সবাইকে এগিয়ে আসতে হবে।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক