ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

বলিউড হারাল কমেডি কিংবদন্তিকে অক্ষয়ের আবেগঘন স্মৃতিচারণ

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৭:২৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৭:২৭:৩৪ অপরাহ্ন
বলিউড হারাল কমেডি কিংবদন্তিকে  অক্ষয়ের আবেগঘন স্মৃতিচারণ বলিউড হারাল কমেডি কিংবদন্তিকে অক্ষয়ের আবেগঘন স্মৃতিচারণ
বলিউড হারাল এক স্বর্ণযুগের কমেডি কিংবদন্তিকে। প্রখ্যাত অভিনেতা গোবর্ধন আসরানি আর নেই। ৮৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন এই বর্ষীয়ান অভিনেতা, যিনি পাঁচ দশকের বেশি সময় ধরে দর্শকদের মুখে হাসি এনে দিয়েছিলেন তার অনবদ্য অভিনয়গুণে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

আসরানির প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড। তবে তার মৃত্যুতে সবচেয়ে আলোচিত শোকবার্তাটি দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। কারণ, মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগেও আসরানির সঙ্গে ‘হাইওয়া’ ছবির শুটিংয়ে সময় কাটিয়েছিলেন অক্ষয়।

নিজের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে অক্ষয় লিখেছেন, আসরানিজির প্রয়াণে আমি বাকরুদ্ধ। আমরা ঠিক এক সপ্তাহ আগে ‘হাইওয়া’-এর শুটে দারুণ সময় কাটিয়েছি। খুব প্রিয় মানুষ ছিলেন, কিংবদন্তি অভিনেতা। তার কমিক টাইমিং ছিল দুর্দান্ত।

তিনি আরও লেখেন, আমার সব আলোচিত ছবিতে- ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’, ‘দে দানা দান’, ‘ওয়েলকাম’ তার সঙ্গে কাজ করেছি এবং অনেক কিছু শিখেছি। শিল্পজগতে এক বিশাল ক্ষতি। ওম শান্তি।

অক্ষয় কুমার পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে আসরানি একটি স্কুটিতে সামনের সিটে বসে আছেন, আর পেছনে রয়েছেন অক্ষয় নিজে। ছবিটি ‘হাইওয়া’ ছবির শুটিংয়ের সময় তোলা।

‘হাইওয়া’ ছাড়াও পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় আসরানিকে দেখা যাবে ‘ভূত বাংলা’ নামের আরেকটি ছবিতে। উভয় ছবিতেই অভিনয় করেছেন অক্ষয় কুমার।

রাজস্থানের জয়পুরে জন্ম নেওয়া আসরানি ছিলেন ভারতীয় সিনেমার এক অনন্য অধ্যায়। ৩৫০টির বেশি হিন্দি সিনেমায় কাজ করেছেন তিনি। ‘মেরে আপনে’, ‘বাওয়ার্চি’, ‘চুপকে চুপকে’, ‘অভিমান’, ‘সরগম’, ‘অমর আকবর অ্যান্টনি’- এই সব চলচ্চিত্রে তার হাস্যরসাত্মক চরিত্র দর্শকদের মন জিতেছিল।

তার ব্যক্তিত্ব ছিল পর্দার উল্টো। পরিমিত, শান্ত ও দর্শনবোধে পরিপূর্ণ একজন মানুষ ছিলেন তিনি। একবার বলেছিলেন, মানুষ হাসে বলেই আমি বাঁচি। কিন্তু পর্দার বাইরে আমি ভাবি, হাসির আড়ালে কত বেদনা থাকে!

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক