ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক

জেমস বিয়ে করেছেন , জানা গেল পাত্রীর পরিচয়

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৬:৩০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৬:৩০:৪৬ অপরাহ্ন
জেমস বিয়ে করেছেন , জানা গেল পাত্রীর পরিচয় জেমস বিয়ে করেছেন , জানা গেল পাত্রীর পরিচয়
নগরবাউল জেমস নতুন জীবনের সূচনা করেছেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের এক দশক পর ২০২৪ সালে তিনি বিয়ে করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে। নামিয়ার সঙ্গে তার পরিচয় হয়েছিল ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে, যেখানে তাদের সম্পর্কের শুরু হয়। তবে জেমসের ব্যাপারে নামিয়া জানতেন না তেমন কিছু! পরিচয়ের পর থেকে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে রূপ নেয় প্রেমে এবং বিয়েতে।

জেমস-নামিয়া দম্পতির বিয়ের পর, নামিয়া তার নামের সঙ্গে ‘আনাম’ নামটি যোগ করেছেন। এখন তারা একসঙ্গে নতুন পরিবার শুরু করেছেন। চলতি বছরের জুনে তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান। শিশুটির নাম রাখা হয়েছে ‘জিবরান আনাম’।

এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে জেমস জানান, বাবা হওয়ার অনুভূতি অসাধারণ, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন।

তিনি আরও বলেন, এ অনুভূতি আসলে কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না, তবে এতটুকু বলব, সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।

জেমসের ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। রথি এরপর আবার বিয়ে করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ