ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল মাদরাসাছাত্রের বস্তাবন্দি লাশ 

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৬:০৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৬:০৯:১৬ অপরাহ্ন
নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল মাদরাসাছাত্রের বস্তাবন্দি লাশ  নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল মাদরাসাছাত্রের বস্তাবন্দি লাশ 
ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই দিন পর মো. আমির হামজা (১৩) নামে এক মাদরাসাছাত্রের বস্তাবন্দি মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চর চান্দড়া গ্রামের একটি পুকুর থেকে আমির হামজার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। রোববার (১৯ অক্টোবর) আছরের নামাজের পর থেকে সেই শিক্ষার্থী নিখোঁজ ছিল।

নিহত আমির হামজা আলফাডাঙ্গা সদর ইউনিয়নের শুকুরহাটা গ্রামের সায়েমউদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি একই উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার জামাতখানা বিভাগের দ্বিতীয় জামাতের ছাত্র ছিল।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় আমির হামজা। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সন্ধ্যায় আমির হামজার বাবা স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত দুইদিন ধরে পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ এলাকায় মাইকিংও করেছিল।

তবে সোমবার সন্ধ্যার দিকে চর চান্দড়া গ্রামের মতিয়ার শেখের স্ত্রী বাড়ির পাশের পুকুরে হাঁস আনতে গিয়ে পানিতে ভাসমান একটি বস্তা দেখতে পান। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুললে এক কিশোরের মরদেহ বেরিয়ে আসে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং মুখে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। এছাড়া লাশ ডুবিয়ে রাখার উদ্দেশে বস্তার মধ্যে কিছু ইটও পাওয়া যায় বলে ধারণা করা হচ্ছে। পরে আমির হামজার বাবা ছেলের মরদেহ শনাক্ত করেন।

নিহত আমির হামজার বাবা সায়েমউদ্দিন বিশ্বাস বলেন, আমার ছেলেকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।

বিষয়টি নিয়ে চান্দড়া নূরানী তালিমুল কুরআন মাদরাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মো. আমিনউল্লাহ বলেন, আমির হামজা অনেক ভদ্র ছেলে ছিল। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই, দ্রুত তদন্ত করে এই ঘটনার সত্য উন্মোচন করা হোক।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত কাজ শুরু করেছে এবং দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার