ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০২:৪৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০২:৪৪:৪৫ অপরাহ্ন
দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতির হেলিকপ্টার ছবি: সংগৃহীত
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। তবে রাষ্ট্রপতি মুর্মু সম্পূর্ণ অক্ষত আছেন বলে জানা গেছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কেরালার থিরুভানান্থাপুরম জেলার প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতিকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ চপারটি হেলিপ্যাডে অবতরণের সময় হেলিপ্যাডের একাংশের কংক্রিট ভেঙে যায়। এতে হেলিকপ্টারের চাকা বসে গিয়ে সেটি কিছুটা বেসামাল হয়ে পড়ে। তবে পাইলটের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিরাপদে অবতরণ করেন।

রাষ্ট্রপতির নিরাপত্তা টিমের এক কর্মকর্তা এনডিটিভিকে জানান, মূলত হেলিকপ্টারটির অবতরণের কথা ছিল পম্বা জেলার নিলাক্কালে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিকল্প হিসেবে প্রমোদোম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করা হয়।

সবরিমালা মন্দিরে প্রার্থনা ও পরিদর্শনের উদ্দেশ্যে চার দিনের সফরে কেরালায় রয়েছেন রাষ্ট্রপতি মুর্মু। গতকাল (২১ অক্টোবর) সন্ধ্যায় তিনি থিরুভানান্থাপুরম বিমানবন্দরে পৌঁছান। তার সফর শেষ হবে আগামী ২৫ অক্টোবর। সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ